বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ

মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ

নরসিংদী থেকে ইকবাল হোসেন, কালের খবর :

নরসিংদীতে দুটি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মাদ্রাসা দুটি হলো, নরসিংদীর সদর উপজেলার হাজীপুরের মারকাযুল হুদা ক্বাওমী মাদ্রাসা এবং খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা।

মঙ্গলবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম জামেরী হাসান এসব কম্বল বিতরণ করেন। এ সময় নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সহায়তা তহবিল থেকে শীতার্তদের জন্য কম্বল বিতরণ শুরু করা হয়েছে। প্রথম ধাপে গরিব অসহায় এতিম শিক্ষার্থীদের মাঝে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। অচিরে প্রকৃত শীতার্তদের মাঝে আরো শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com