বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
এম,পির বেধে দেয়া সময়েও সুরকি সরালেন না কন্ট্রাকটর। কালের খবর

এম,পির বেধে দেয়া সময়েও সুরকি সরালেন না কন্ট্রাকটর। কালের খবর

তাড়াইল, ( কিশোরগন্জ) থেকে ওয়াসিম সোহাগ কালের খবরঃ গত ২৪শে নভেম্বর দামিহা উদয়ন কলেজে একটি উন্নয়ন মুলক জনসভায় সাতদিনের সময় বেধে দেয়ার পরও ইটের সুরকি সরালেন না প্রভাবশালী ঐ কন্ট্রাকটর।
জানা য়ায়, দামিহা নরসুন্দা নদীর উপর দামিহা,রাহেলা,কাছিলাহাটি সহ আশে পাশের আরো কয়েকটি গ্রামের মানুষের ওপারে যাওয়ার হাছলা, নগরকুল, ইছাপশর,বেলংকা, সহ তাড়াইল উপজেলা সদরে যাতায়াতের জন্য এই ব্রীজটি অন্যতম যোগাযোগ মাধ্যম। কিন্তু দীর্ঘদিন যাবত ব্রীজের উপর ফেলে রাখা ইটের সুরকির কারনে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তাই এলাকা বাসী দামিহা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক আজহারকে হাছলা,নগরকুল, মাখনাপড়া, মাখনা আবাসন প্রকল্পের কোমলমতি শিশুদের প্রাইমারী সমাপনি পরিক্ষার জন্য কাজলা পরিক্ষার কেন্দ্রে যেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে বিষয়টি অবহিত করেন। চেয়ারম্যান সাহেব গত ২৪শে নভেম্বর দামিহা উদয়ন কলেজে ভিত্তি প্রস্তর ( তাড়াইল হেড কোয়াটার – চৌগাংগা জিসি ভায়া দামিহা ইউপি রাস্তা সম্প্রাসারন পাকা ১৬ ফুট ) অনুষ্টানে, বলেন, তাড়াইল- করিমগন্জের উন্নয়নের রুপকার উন্নয়ন করে যাচ্ছে কিন্তু উন্নয়ন হেফাজত করার দায়িত্ব স্থানীয় এলাকাবাসীর। ব্রীজের উপর রাখা ভারসাম্যহীন সুরকি ব্রীজের জন্যও হুমকি। এলাকাবাসী সুরকিগুলি রাখার সময় প্রতিবাদ করার দরকার ছিল। এ ব্যাপারে এমপি বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু ( মাননীয় সভাপতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ) সাহেব কে জনসন্মূখে অভিযোগ করে জানান। মাননীয় এমপি সাহেব তার দীর্ঘ উন্নয়ন সুলক ও শিক্ষনীয় বক্তব্যর শেষে ব্রীজের উপর থেকে ইটের সুরকি সাতদিনের মধ্য সরানোর নির্দেশ দেন অন্যতায় এলাকা বাসী ঐক্যবদ্ধ হয়ে তা নদীতে ফেলে দিবে বলে জানান। এমন বক্তব্যর পরেও সময় পার হয়ে গেছে কিন্তু প্রভাবশালী ঠিকাদার প্রতিষ্টান ইউনুস এন্ড ব্রাদার্স এর কন্ট্রাকটর ইটের সুরকি সড়ালেন না।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com