শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
মিথ্যা খবর প্রকাশ, রেহাম খানের কাছে ক্ষমা চাইল দুনিয়া টিভি। কালের খবর

মিথ্যা খবর প্রকাশ, রেহাম খানের কাছে ক্ষমা চাইল দুনিয়া টিভি। কালের খবর

কালের খবর ডেস্ক :

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খানকে ক্ষতিপূরণ দেয়াসহ ক্ষমা চেয়েছে দেশটির ব্যক্তিগত মালিকানার একটি টেলিভিশন চ্যানেল।

এর আগে যুক্তরাজ্যের হাইকোর্টে ওই চ্যানেলটির বিরুদ্ধেমানহানির মামলা করেছিলেন তিনি।

সোমবার আইনজীবীর মাধ্যমে লন্ডনের আদালতে তিনি অবগত করেন যে দুনিয়া টেলিভিশন এমন একটি অনুষ্ঠান সম্প্রচার করেছে, যাতে তার বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ তোলা হয়েছে।

গত বছরের জুনে প্রচারিত ওই অনুষ্ঠানে দাবি করা হয়, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের বিরুদ্ধে ষড়যন্ত্রে তিনি সাবেক স্বামীকে সহায়তা করেছেন।

কিংবা নিজের আত্মজীবনী লেখার বিনিময়ে পিএমএল-এন দলের নেতা শাহবাজ শরীফের কাছ থেকে তিনি বড় অংকের অর্থ নিয়েছেন।

এছাড়া টেলিভিশন অনুষ্ঠানটিতে তাকে এমন কিছু অবমাননাকর মন্তব্য করা হয়েছে, যার অর্থ দাঁড়ায় তিনি একজন বারবনিতা ছিলেন।

এসব অভিযোগের কোনো ভিত্তি নেই বলে আদালতের কাছে দুনিয়া টেলিভিশন স্বীকার করে নিলে মামলার নিষ্পত্তি হয়ে যায়।

তাদের বিবৃতিতে বলা হয়, সম্প্রচার মাধ্যমটির কোনো অনুষ্ঠানের কারণে মানসিক যন্ত্রণা ও হয়রানির শিকার হওয়ার দাবি করায় বাদীর কাছে ক্ষমা চেয়েছেন বিবাদী। এছাড়া অনুষ্ঠানের তোলা অভিযোগগুলোর কোনো সত্যতা নেই বলে স্বীকার করে নেয়া হচ্ছে।

ক্ষমা চাওয়ার পাশাপাশি সঠিক তথ্য বেরিয়ে আসায় সন্তোষ প্রকাশের কথাও জানিয়েছে পাকিস্তানের জনপ্রিয় এই টেলিভিশন চ্যানেলটি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

১০

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com