বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
চুম্বনের ছবি ভাইরাল। কালের খবর

চুম্বনের ছবি ভাইরাল। কালের খবর

বিনোদন ডেস্ক, কালের খবর :

গায়িকা ও অভিনেত্রী মাইলি সাইরাসের সঙ্গে কডি সিম্পসনের ঘনিষ্ঠতার খবর নতুন কিছু নয়। তাদের নিয়ে অনেক মুখরোচক সংবাদও প্রকাশ হয়েছে ইতিমধ্যে। যদিও মাইলি ও কডি নিজেদের সম্পর্কের ব্যাপারে মিডিয়ার সঙ্গে কোন কথা বলেননি। তবে শোনা যাচ্ছে, লিভ টুগেদারও করছেন তারা। সেটা গোপন রাখতে চাইলেও অবশেষে তা হয়নি। এদিকে সম্প্রতি একসঙ্গে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা গেছে মাইলি ও কডিকে। শুধু তাই নয়, সম্প্রতি একটি রেস্টুরেন্টে তাদের চুম্বনের একটি ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আর তার পর থেকে চলছে নানা আলোচনা।

কারণ এই ছবিই নতুন করে প্রমাণ করলো তাদের মধ্যেকার সম্পর্কের কথা। এ ছবির বাইরেও তাদের আরো কয়েকটি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ হয়েছে। এদিকে চুম্বনের ছবিটি ভাইরাল হওয়ার পর কডি বেশ চুপচাপই আছেন। যদিও মাইলি এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, কডি আমার খুব ভালো বন্ধু। হয়তো আমাদের সম্পর্কটা আরো বেশি গভীর। তার সঙ্গে আমার ঘনিষ্ঠ হওয়াটা অস্বাভাবিক নয়। তাই এই নিয়ে আলোচনা কিংবা বিতর্ক সৃষ্টিরও কোন কারণ নেই। তবে আমাদের সম্পর্কটা শেষ পর্যন্ত কোনদিকে যায় তার জন্য আমরা নিজেরাও অপেক্ষা করছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com