শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
যন্ত্রপাতি কেনার নামে রংপুর মেডিকেলে সাড়ে ৪ কোটি টাকা লুটপাট। কালের খবর

যন্ত্রপাতি কেনার নামে রংপুর মেডিকেলে সাড়ে ৪ কোটি টাকা লুটপাট। কালের খবর

নিজস্ব প্রতিবেদক – কালের খবর :

যন্ত্রপাতি কেনার নামে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. নূর ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে আত্মসাতের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । দুদক প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ডা. মো. ফেরফেদৌস রহমান বৃহস্পতিবার বাদী হয়ে এ মামলা করেছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারি যন্ত্র ও সরঞ্জামাদি ক্রয়ের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। এসব যন্ত্রপাতি ক্রয়ে স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন ছিল না। নিয়ম বহির্ভূতভাবে এসব যন্ত্রাদি ক্রয়ে ৪ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা লোপাটের মাধ্যমে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

মামলার অন্য আসামিরা হলেন- রংপুর মেডিকেল কলেজের সহাকারী অধ্যাপক ডা. মো. সারোয়াত হোসেন, বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির (৫/ বি তোপখানা রোড) স্বত্বাধিকারী ডা. মো. জাহের উদ্দিন সরকার, আ. সাত্তার সরকার (জাহের উদ্দিনের আত্মীয়), জাহের উদ্দিনের ছেলে আহসান হাবিব এবং ইউনিভার্সেল ট্রেড কর্পোরেশনের (দিনাজপুর) স্বত্বাধিকারী আসাদুর রহমান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

১০

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com