রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
‘সরকারকে জিম্মি করে ভারত-চীন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাধ্য করছে’। কালের খবর

‘সরকারকে জিম্মি করে ভারত-চীন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাধ্য করছে’। কালের খবর

কালের খবর রিপোর্ট :

২০৩০ সালের মধ্যে দেশের সব কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের আহ্বান জানিয়েছে টিআইবি। ভারত ও চীন বাংলাদেশ সরকারকে জিম্মি করে এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাধ্য করছে বলেও মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। গতকাল প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ র‌্যালিতে তিনি এ মন্তব্য করেন। ড. ইফতেখারুজ্জামান বলেন, চীন ও ভারত কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে সরে গেছে। অথচ বাংলাদেশে এসব প্রকল্প বাস্তবায়নে তারা সরকারকে জিম্মি করছে। চীন, ভারত এবং আন্তর্জাতিক কয়লাভিত্তিক গ্রুপদের চক্রান্ত থেকে বের হয়ে আসার জন্য তিনি সরকার ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি বৈশ্বিক শত্রুর কারণে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনে নেতিবাচক অবদান রাখছি। এটা আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর। প্যারিস চুক্তি বাস্তবায়নের উদ্যোগের অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে পাঁচ শতাংশ কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুুতি দিয়েছে বাংলদেশ। টিআইবি মনে করে, রামপাল, মাতারবাড়ি, পায়রা, ট্যাংরাগিরির মতো বড় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প ওই চুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

কর্মসূচিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার সীমিত করা ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার সর্বোচ্চ দুই ডিগ্রি সেলসিয়াসে রাখার জন্য কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। এর মধ্যে কার্বন নিঃসরণ কমাতে শিল্পোন্নত দেশগুলোকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি প্রদান করা এবং শিল্পোন্নত দেশগুলোতে তেল, কয়লা এবং গ্যাসভিত্তিক পাওয়ার প্ল্যান্ট কার্যক্রম দ্রুততার সঙ্গে বন্ধ করা উল্লেখযোগ্য। র‌্যালিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পরিবেশ আন্দোলনকারী ও পরিবেশ বিষয়ক বিভিন্ন সংগঠনের কর্মীরা অংশ নেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com