শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
পাবনায় পদ্মায় বিলীন বিদ্যালয়, ৬৫ বাড়ি। কালের খবর

পাবনায় পদ্মায় বিলীন বিদ্যালয়, ৬৫ বাড়ি। কালের খবর

পাবনা প্রতিনিধি, কালের খবর :

পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে পদ্মা নদীতে ভাঙন দেখা দিয়েছে। ইউনিয়নের চরমধুপুর গ্রামে গত দুই দিনে সরকারি বিদ্যালয়সহ প্রায় ৬৫ ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অব্যাহত ভাঙনে দিশেহারা শতাধিক পরিবার তাদের বাড়িঘর ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।

সরেজমিনে দেখা যায়, পদ্মা পানি কমার সঙ্গে নদীভাঙনের তীব্রতা বেড়েছে।

স্থানীয়রা জানান, গত রবিবার ভোর থেকে ইউনিয়নের চরমধুপুর গ্রামে পদ্মা নদীপাড়ের ১ একর জায়গাজুড়ে গড়ে ওঠা চরমধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিদ্যালয় চত্বরে থাকা শহীদ মিনারসহ আশপাশের ৬৫ বাড়ি নদীগর্ভে চলে গেছে। আকস্মিক এ ভাঙনে হতবিহ্বল হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
চরমধুপুর গ্রামের কৃষক মজির উদ্দিন বলেন, ‘রবিবার সকালে ঘুম থেকে উঠে দেখি নদী ভাঙতেছে। চোখের সামনে স্কুলটা নদীতে চলে গেল। ’ একই গ্রামের আহমদ আলী বলেন, ‘স্কুলটা সকাল ৬টার দিকে ভেঙে চলে গেল নদীর ভেতর। আমরা কোনোরকমে ছেলেমেয়েদের নিয়ে স্কুলের আসবাব উদ্ধার করে রেখেছি। ’

এলাকার তালেব আলী বলেন, ‘রবি ও সোমবার ভাঙনে আমাদের চরটা প্রায় শেষের দিকে। দুই হাজার মানুষের বসবাসস্থল এই চরবাসীর জীবন রক্ষার জন্য সরকারি সহযোগিতা চাই। ’

চরমধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী আমেনা খাতুন বলে, ‘আমাদের স্কুলটা রবিবার সকালে সবার চোখের সামনে ভেঙে গেল।

এখন কোথায় আমাদের ক্লাস, পরীক্ষা হবে স্যাররাও বলতে পারছেন না। ’
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, গত দুদিনের ভাঙনে কেবল স্কুল ভবনই নয়; শহীদ মিনার, টিউবওয়েলসহ পুরো স্কুল প্রাঙ্গণই নদীগর্ভে বিলীন হয়েছে। ’

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com