রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
শখের মোটরসাইকেল প্রথম দিনেই কেড়ে নিলো কলেজছাত্রের প্রাণ। কালের খবর

শখের মোটরসাইকেল প্রথম দিনেই কেড়ে নিলো কলেজছাত্রের প্রাণ। কালের খবর

লক্ষ্মীপুর প্রতিনিধি | কালের খবর  :

লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে ইব্রাহিম হোসেন নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। আজ রোববার সকালে শহরের জেবি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম দালাল বাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও পৌরসভার বাঞ্চানগর এলাকার বাবুল মিয়ার ছেলে। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গতকাল বিকেলেই মোটরসাইকেলটি কিনে দেয় তার পরিবার। আর আজ সেটিই তার প্রাণ কেড়ে নিলো।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয় কলেজছাত্র ইব্রাহিম হোসেন। পরে বাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে যায়। এ সময় গুরুতর আহত হয় সে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মো. জয়নাল আবেদীন তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজনসহ সহপাঠীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

এদিকে দীর্ঘদিন ধরে ইব্রাহিম হোসেন মোটরসাইকেল কিনে দেয়ার জন্য পরিবারের কাছে দাবি করে আসছিল। তার দাবির প্রেক্ষিতে শনিবার বিকেলে তাকে নতুন মোটরসাইকেল কিনে দেয়া হয়। সকালে ওই নতুন মোটরসাইকেল নিয়ে বের হয়ে এ দুর্ঘটনার কবলে পড়ে নিহত হয় ইব্রাহীম হোসেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com