বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
জন্মদিনে দ্বিগুণ হুল্লোড়ে মাতলেন বিষেশ বন্ধু টাইগার-দিশা। কালের খবর

জন্মদিনে দ্বিগুণ হুল্লোড়ে মাতলেন বিষেশ বন্ধু টাইগার-দিশা। কালের খবর

এম আই ফারুক, কালের খবর : বলিউডের অন্যতম ‘হটেস্ট গার্ল’ বলা হয় দিশা পাটানিকে। ছোটবেলা থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেননি। ভাবতেন পশুচিকিৎসক হবেন। বিজ্ঞানী হওয়ার নেশাও পেয়েছিল। বৈমানিক হওয়ার জন্য পড়াশোনাও শুরু করেছিলেন। কিন্তু হঠাৎই জীবনের মোড় ঘুরে যায়। পড়া ছেড়ে বলিউডে পা রাখেন দিশা। ১৯৯২ সালের ১৩ জুন জন্ম দিশার।

সুপারস্টার সালমান খানের ‘ভারত’ সিনেমায় ‘স্লো মোশন’ গানটিতে নেচে দিশার জনপ্রিয়তা এখন তুঙ্গে। ঈদে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনেই বহু হিন্দি ছবির বক্স অফিস রেকর্ড ভেঙেছে। সেই আনন্দে গত বৃহস্পতিবার নিজের ২৭তম জন্মদিনে দ্বিগুণ হুল্লোড়ে মাতলেন বার্থ ডে গার্ল। তারই জন্মদিন উপলক্ষে তার বিশেষ বন্ধু টাইগার শ্রফের উত্তেজনাও কম ছিল না। তবে জন্মদিন বলে বিশেষ কিছু নয়। নিজেদের হাতে থাকা সাময়িক সময়কেই নিজেদের মতন করে উপভোগ করে থাকেন এই দুই তারকা।

বৃহস্পতিবার রাতে দিশা বিশেষ ডিনারে গেলেন বিশেষ বন্ধু টাইগারের সঙ্গে। দিশা ও টাইগার দুজনেই হাসিমুখে পাপারাজ্জির ক্যামেরার সামনে পোজও দিলেন।

প্রিন্টেড ক্রপ টপ আর ডেনিমে দারুণ মিষ্টি দেখাচ্ছিল দিশাকে। টাইগারের পরনে ছিল ক্যাজুয়াল পোশাক। দিশার জন্মদিনের পার্টি থেকে বেরোনোর সময় ভক্তরা ঘিরে ধরেন তাদের। কয়েকজনের সঙ্গে হাতও মেলান দিশা-টাইগার।

ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, কেক নয় চকলেট জাতীয় একটি স্পেশাল মেনু দিয়ে জন্মদিন পালন করেন দিশা।

জন্মদিনে একটি পার্সিয়ান বিড়াল ছানা কিনে নিজেই নিজেকে উপহার দেন দিশা। পরিবারের এই নতুন সদস্যের ছবি তুলে পোস্ট করে দিশা লেখেন ‘নতুন সদস্য এলো বাড়িতে।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com