বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর

খালাস পাবেন বেগম খালেদা জিয়া

কালের খবর নিউজ:

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেয়া হয়েছে। এ মামলায় বেগম খালেদা জিয়ার সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পায়নি আদালত।তাই বেগম জিয়াকে মামলা থেকে খালাস পাবেন বলেও প্রত্যাশা করেন তার আইনজীবীরা।মঙ্গলবার বিশেষ আদালত শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এই কথা জানান।অন্যদিকে দুদকের আইনজীবী দাবি করেন, যুক্তিতর্কে বেগম জিয়াকে সর্বোচ্চ শাস্তি দেয়ার মতো সব ধরনের প্রমাণ আদালতে উপস্থাপন করেছেন তারা।৩২ সাক্ষীর কেউ বলেননি যে খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করেছেন- যোগ করেন আব্দুর রেজ্জাক খান।
এদিকে, দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেছেন, ব্যারিস্টার মওদুদ এই মামলা নিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। খালেদা জিয়ার তালিকাভুক্ত আইনজীবী হলেও তিনি কোর্টে আসেন না। তিনি কোর্টে এলে সাক্ষীদের বক্তব্য শুনতেন।খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ জানান, ‘এ মামলায় বেগম খালেদা জিয়া খালাস পাবেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com