বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
দৈনিক কালের খবর পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় অবশেষে রাস্তাটি সংস্কার করেছেন সংশ্লিষ্টরা। কালের খবর

দৈনিক কালের খবর পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় অবশেষে রাস্তাটি সংস্কার করেছেন সংশ্লিষ্টরা। কালের খবর

ফরিদপুর প্রতিনিধি, কালের খবর : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে বালিয়া ডাঙ্গী গ্রামের জেলাখানা থেকে পূর্বদিকের কামার ডাঙ্গী গ্রাম পর্যন্ত বিস্তৃত এক হাজার চারশত মিটার এইচবিবি রাস্তা নির্মাণের দুই সপ্তাহর মধ্যে ধ্বসে যাওয়ার সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়ায় পর অবশেষে রাস্তাটি সংস্কার করেছেন সংশ্লিষ্টরা।

গত তিন দিনে উক্ত ধ্বসে যাওয়া রাস্তার বিভিন্ন পয়েন্ট পুনর্নির্মাণ করা হয়েছে এবং রাস্তার ইটের উপর দিয়ে পর্যাপ্ত বালু ফেলে অবকাঠামোটি মজবুত করে গড়া হয়েছে বলে উপজেলা প্রকৌশল বিভাগ জানিয়েছেন।

জানা যায়, উপজেলা সদরে পদ্মা পারের বালিয়া ডাঙ্গী গ্রাম থেকে কামার ডাঙ্গী গ্রাম পর্যন্ত দীর্ঘকাল পর্যন্ত কোন সংযোগ রাস্তা ছিল না। ফলে উক্ত গ্রামবাসী ফসলী মাঠের মধ্যে দিয়ে সরু কাচা রাস্তা দিয়ে দুর্ভোগ শিকার করে চলাচল করে আসছিল।

এতে চলতি অর্থ বছরের শেষলগ্নে এসে উপজেলা এলজিইডি ৬০ লক্ষ টাকা ব্যয় বরাদ্দ দিয়ে এক হাজার চারশত মিটার উক্ত রাস্তাটি এইচবিবি করেন। কিন্ত রাস্তাটি নির্মাণের মাত্র ক’দিন পর থেকেই ধ্বস দেখা দিয়েছিল। পরে দৈনিক কালের খবর সহ  বিভিন্ন পত্রিকায় রাস্তা ধ্বসের সংবাদ প্রকাশ হওয়ায় প্রশাসনে টনক নড়ে এবং তড়িঘরি করে রাস্তাটি মেরামত করা হয় বলে জানা যায়।

এ ব্যপারে গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রকৌশলী জহিরুল ইসলাম কালের খবরকে বলেন, ‘ওই এইচবিবি রাস্তা নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান শিহাব কনস্ট্রাকশনের কাছ থেকে পুরোপুরি কাজ বুঝে নেওয়ার পর বিল ছাড়া হবে।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com