বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
পাসওয়ার্ড’ সিনেমার গল্প যে নকল তা আমি জানতাম না : শাকিব খান। কালের খবর

পাসওয়ার্ড’ সিনেমার গল্প যে নকল তা আমি জানতাম না : শাকিব খান। কালের খবর

এম আই ফারুক, কালের খবর :

মালেক আফসারীর পরিচালনায় ঢালিউড কিং শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে গেল ঈদে ‘পাসওয়ার্ড’ ছবিটি মুক্তি পায়। এ ছবিতে শাকিব, বুবলী, মিশা সওদাগর, ইমন, অমিত হাসানসহ অনেকে অভিনয় করেছেন। ছবিটি দর্শকরা ইতিমধ্যে গ্রহণও করেছেন। ১৭৪টির বেশি সিনেমা হলে চলছে এ ছবি। ছবির সেল রিপোর্টও ভালো। তবে ছবিটি দক্ষিণ কোরিয়ান নির্মাতা চ্যাং পরিচালিত ‘দ্য টার্গেট’ এর বেশকিছু অংশের সঙ্গে মিলে যায়। এ নিয়ে গত ক’দিন ধরেই সংবাদ মাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও বিতর্ক চলছে। অথচ নির্মাতা মালেক আফসারী ছবি মুক্তির আগে ঘোষণা দেন যে, ‘পাসওয়ার্ড’ এর সঙ্গে অন্য কোনো ছবির মিল পেলে তাকে তিনি দশ লাখ টাকা দেবেন! গত মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘পাসওয়ার্ড’ সিনেমার গল্প যে নকল তা আমি জানতাম না।

এর জন্য আমি দর্শকদের কাছে ক্ষমা চাচ্ছি। আর আমি এক কথার মানুষ, ১০ লাখ টাকা দিবো বলেছি,
অবশ্যই দিবো। আর আমি এই মুহূর্তেই চলচ্চিত্র থেকে অবসরের ঘোষণা দিলাম। তবে স্ট্যাটাসটি কিছুক্ষণ পরই তিনি মুছে ফেলেন। তবে এই তার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে ফেসবুকে। ‘পাসওয়ার্ড’ এর বিরুদ্ধে নকলের অভিযোগ নিয়ে শাকিব খান কালের খবরকে বলেন, দেশের মানুষ ভালো কাজ চায়। এ ছবিটি দর্শকরা পছন্দ করছে। ছবি দেখে অনেক দর্শক বলেছে, বাহ, বাংলাদেশের সিনেমা এত উন্নত জায়গায় চলে গেছে। এটা অনেক বড় পাওয়া। শুধু সিঙ্গেল স্ক্রিন না, মাল্টিপ্লেক্সেও ছবিটি ভালো চলছে। ‘পাসওয়ার্ড’ ছবিতে ইমন ও আমি দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছি। বুবলীর সঙ্গে রোমান্টিক সংলাপ, গানসহ নানান দৃশ্য কি কোরিয়ান ওই ছবিতে ছিল? দুই-একটা দৃশ্য যেকোনো ছবির সঙ্গে মিলতে পারে। কথা বলা সহজ কিন্তু কাজ করাটা কঠিন। তাই কাজটা ঠিকমতো করে যেতে চাই।

Z

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com