শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কতৃক সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে জানান ফুলেল শুভেচছা। কালের খবর পাহাড়ের সমীকরণ ও দেশনায়কের রেইনবো নেশন: ব্যারিস্টার মীর হেলাল কেন সময়ের সাহসী চয়ন। কালের খবর মেধার সার্বভৌমত্ব : বইপাঠের মাধ্যমে নতুন বাংলাদেশের রাষ্ট্রকৌশল। কালের খবর অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ, আইনি পদক্ষেপের পথে জয়নাল আবেদীন ভূইয়া। কালের খবর হয় ইজারা বাতিল করেন, নয় আমাগোরে মাইরা ফালান’। কালের খবর
পুলিশের মনোবল ভেঙে দিতে মালিবাগে হামলা: ডিএমপি কমিশনার । কালের খবর

পুলিশের মনোবল ভেঙে দিতে মালিবাগে হামলা: ডিএমপি কমিশনার । কালের খবর

কালের খবর রিপোর্ট  :

পুলিশের মনোবল ভেঙে দেয়া এবং নাগরিকদের মধ্যে অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে মালিবাগে পুলিশের গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বুধবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার বলেন, মালিবাগে পুলিশের গাড়িতে হামলার বিষয়ে এখনও বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। এ হামলার ২০-২২ দিন আগে গুলিস্তানে পুলিশকে লক্ষ্য করে হামলা চালনো হয়েছিল।

দুটি হামলার বিষয়ই আমাদের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তদন্ত করছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

আশা করছি অচিরেই হামলার উদ্দেশ্য, কারা, কেন এবং কাদের টার্গেট করে করা হয়েছে বের হয়ে আসবে।

তবে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, পুলিশকে টার্গেট করে হামলা চালানো হয়েছিল। এ হামলার উদ্দেশ্য ছিল- পুলিশকে ভয় দেখিয়ে মনোবল ভেঙে দেয়া এবং নাগরিকদের মধ্যে অস্বস্তিকর পরিবেশ তৈরি করা।

তিনি আরও বলেন, গুলিস্তান ও মালিবাগের দুটি ঘটনাতেই যদিও পুলিশকে টার্গেট করা হয়েছে বলে মনে হচ্ছে, তবু এর যোগসূত্র রয়েছে কিনা সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

ঈদযাত্রা বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ঈদের সময় যাত্রীদের বাড়তি চাপ থাকে। বাসগুলো যেন নির্বিঘ্নে ঢাকা ছাড়তে এবং ঢাকায় প্রবেশ করতে পারে, সে জন্য টার্মিনালের মুখগুলো ফাঁকা রাখতে হবে।

সড়ক দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, সড়ক দুর্ঘটনা অনেক কমিয়ে এনেছি। এবার সবার সার্বিক প্রচেষ্টায় দুর্ঘটনাকে আমরা শূন্যের কোটায় নামিয়ে আনতে চাই।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com