বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মুক্তি পাচ্ছে নতুন ‘বেদের মেয়ে জোসনা’। কালের খবর

মুক্তি পাচ্ছে নতুন ‘বেদের মেয়ে জোসনা’। কালের খবর

বিনোদন. কালের খবর:

দেশের সবচেয়ে ব্যাবসা সফল সিনেমাটি হলো ‘বেদের মেয়ে জোছনা’। এখনো সিনেমাটির নাম মানুষের মুখে মুখে। এই সিনেমা তো মানুষ দেখেছেন এবার আসছে নতুন বেদের মেয়ে জোছনা। না, সিনেমার রিমেক নয়, এই নামের নতুন একটি গান নিয়ে আসছেন বেলী আফরোজ। গানটির নাম দেওয়া হয়েছে ‘বেদের মেয়ে জোসনা রিটার্ন’। ঈদ উপলক্ষ্যে মুক্তি পাবে গানটির ভিডিও।

হাবিব রহমানের পরিচালনা ও কোরিওগ্রাফিতে গানের ভিডিওতে অভিনয় করেছেন বেলী আফরোজ ও জন জাহিদ। গানটি লিখেছেন এ মিজান। সুর ও সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।

গানের ভিডিও হাবিব বলেন, ‘বর্তমান সময়ে মিউজিক ভিডিওগুলো অনেক ভালো হচ্ছে। দর্শক দেখছেন এবং প্রশংসা করছেন। আমার কাছে মনে হচ্ছে, সব মিউজিক ভিডিও একই রকম হয়ে যাচ্ছে। এখন সময় এসেছে মিউজিক ভিডিওতে ভিন্নতা আনার। না হলে দর্শক মুখ ফিরিয়ে নেবে। আমি চেষ্টা করছি নতুন কিছু করতে। ‘বেদের মেয়ে জোসনা রিটার্ন’ গানে দর্শক সেটা দেখতে পাবেন।’

এফ আই মানিক পরিচালিত ‘চাচ্চু’ ছবির মাধ্যমে কোরিওগ্রাফার হিসেবে কাজ শুরু করেন হাবিব। নৃত্যপরিচালক মাসুম বাবুলের হাত ধরে চলচ্চিত্রে আসেন তিনি। তার সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেন। এ পর্যন্ত প্রায় দেড়শরও বেশি ছবিতে কাজ করেছেন। নেত্রকোনার পাহাড়ঘেঁষা এলাকা বিরিশিরিতে বেড়ে ওঠেন হাবিব। ছোটবেলা থেকে ভালোবাসতেন নাচ। এখন নিয়মিত কোরিওগ্রাফার হিসেবে কাজ করে যাচ্ছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com