বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঢাকা-নারায়ণগঞ্জে বিআরটিসির এসি বাস চালু । কালের খবর

ঢাকা-নারায়ণগঞ্জে বিআরটিসির এসি বাস চালু । কালের খবর

কালের খবর রিপোর্ট :

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের(বিআরটিসি) শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস চালু হয়েছে।

বুধবার রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিআরটিসির নারায়ণগঞ্জ বাস ডিপোর মাধ্যমে ঢাকা-নারায়ণগঞ্জ রুটটি পরিচালিত হবে। রুটটি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম-মেয়র হানিফ ফ্লাইওভার-সাইনবোর্ড-চাষাঢ়া-মণ্ডলপাড়া পর্যন্ত। এ রুটের দূরত্ব ১৮ কিলোমিটার(এক পথে) এবং জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা-চাষাঢ়া ৫০ টাকা এবং ঢাকা-মণ্ডলপাড়া ৫৫ টাকা।

বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যে ৪৮০টি ট্রাক এবং ১৭৯টি বাস বিআরটিসির বহরে যুক্ত হয়েছে। এছাড়া ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় ক্রয়কৃত ৬০০ বাস এবং ৫০০ ট্রাক বিআরটিসির বহরে যুক্ত হলে ঢাকা মহানগরী ও আন্তজেলা সার্ভিসে গণপরিবহনে সক্ষমতা বাড়বেও জানান তিনি।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিসের বিষয়ে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রাথমিক পর্যায়ে ১৫টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস দিয়ে এ যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাসের সংখ্যা আরো বাড়ানো হবে বলেও জানান তিনি।

এ সময় বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com