শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ইয়াবাসহ আটকের পর থানায় যুবকের ‘আত্মহত্যা’

ইয়াবাসহ আটকের পর থানায় যুবকের ‘আত্মহত্যা’

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে ইয়াবাসহ আটকের পর থানা হাজতে ওমর ফারুক ওরফে রায়হান (২০) নামে এক আসামি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার রাত ১২টার দিকে থানা হাজতের বাথরুমের ভেন্টিলেটরের লোহার রডে তার গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করা হয়।

মহিপুর থানা পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম জানান, গতকাল রাত পৌনে ১০টার দিকে কুয়াকাটা চৌরাস্তা থেকে ১৩ পিস ইয়াবাসহ ওমর ফারুক ওরফে রায়হানকে (২০) গ্রেফতার করা হয়। পরে রাতে থানায় সে আত্মহত্যা করে।

রায়হানের মায়ের বরাত দিয়ে ওসি জানান, দির্ঘদিন যাবৎ রায়হান মাদকাসক্ত ছিলেন। তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রেও রাখা হয়েছিল। রায়হানের নামে নলছিটিতে দুটি, বাকেরগঞ্জ থানায় একটি ও মহিপুর থানায় একটি মাদক মামলা রয়েছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com