বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ভিক্ষা করে এক মাসে ২৩ লাখ টাকা আয় করেছেন এক ভিক্ষুক!। কালের খবর

ভিক্ষা করে এক মাসে ২৩ লাখ টাকা আয় করেছেন এক ভিক্ষুক!। কালের খবর

কালের খবর ডেস্ক  :

ভিক্ষা করে এক মাসে ২৩ লাখ টাকা আয় করেছেন এক ভিক্ষুক!
গত ৪ মে দুবাইয়ে এক ভিক্ষাবিরোধী সমাবেশে এ কথা জানায় দেশটির পুলিশ।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে নবজাতক নিয়ে ভিক্ষা করার সময় এক নারীকে গ্রেফতার করে দেশটির পুলিশ।

এর পরই বেরিয়ে আসে এসব চাঞ্চল্যকর তথ্য।

দুবাই পুলিশের কর্মকর্তা ব্রিগেডিয়ার আবদুল হামিদ আবদুল্লাহ আল হাসিমি বলেন, ওই ভিক্ষুক আরব আমিরাতের বাসিন্দা নন। কোনো পর্যটন কোম্পানির মাধ্যমে ভ্রমণ ভিসায় দুবাইতে এসে ভিক্ষাবৃত্তিতে যুক্ত হন তিনি। গত এক মাসে তিনি ভিক্ষা করে ১ লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ২৩ লাখ টাকা) আয় করেছেন।

এ সময় আল হাসিমি বলেন, টুরিস্ট হয়ে দুবাই এসে ভিক্ষা করছে এমন ব্যক্তি ধরা পড়লে যে প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি এসেছেন তার ২ হাজার দিরহাম জরিমানা করা হবে। এই কাজের পুনরাবৃত্তি হলে ওই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে।

বিভিন্ন দেশ থেকে দুবাই এসে বেশ কিছু মানুষ এমন ভিক্ষাবৃত্তিতে নেমেছেন জানিয়ে হাসিমি আরও বলেন, শুধু এই ব্যক্তিই না, সম্প্রতি ভিক্ষা করে মোটা অংকের অর্থ আয় করা এক নারীকে গ্রেফতারর করছি আমরা। তিনি এ পেশায় বেশি অর্থ উপার্জন করতে এক শিশু ও এক নবজাতককে ব্যবহার করেছিলেন।

উল্লেখ্য, রমজানে দুবাইয়ে ভিক্ষুকের সংখ্যা বেড়ে যায়। এ সময় তারা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ভিক্ষা করে থাকে। তাই বিষয়টি নিয়ন্ত্রণ করতে প্রতি রমজানেই মাঠে নামে দেশটির পুলিশ।

দুবাই পুলিশের বরাত দিয়ে এ বিষয়ে একটি পরিসংখ্যান দিয়েছে দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমস।

সেখানে বলা হয়েছে, ২০১৮ সালে দুবাই থেকে গ্রেফতার হয় ২৪৩ জন ভিক্ষুক। ২০১৭, ২০১৬ ও ২০১৫ সালে এই সংখ্যা ছিলো ৬৫৩, ১ হাজার ২১ ও ১ হাজার ৪০৫। সে হিসাবে দুবাইয়ে ভিক্ষুকের সংখ্যা কমে আসছে।

গ্রেফতারের কারণেই ভিক্ষুকের সংখ্যা কমে আসছে বলে অভিমত দিয়েছেন ব্রিগেডিয়ার আবদুল হামিদ আবদুল্লাহ আল হাসিমি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com