বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নতুন বছরের ২৬ জানুয়ারি মুক্তি পাবে প্যাডম্যান

নতুন বছরের ২৬ জানুয়ারি মুক্তি পাবে প্যাডম্যান

কালের খবর নিউজ:

অক্ষয় কুমারের আসন্ন ছবি ‘প্যাডম্যান’ এর ট্রেলার।টয়লেট এক প্রেম কথা’র মতো এই বলিউড ছবিতেও থাকছে সামাজিক বার্তা।ছবির পরিচালক আর বাল্কি।প্রযোজক হিসেবে হাতেখড়ি অক্ষয়ের স্ত্রী অভিনেত্রী টুইঙ্কল খান্নার।কমেডি ড্রামা ‘প্যাডম্যান’ এর প্রায় আড়াই মিনিটের ট্রেলারে পিরিয়ডস ও স্যানিটারি ন্যাপকিনের মতো বিষয়গুলো নিয়ে সমাজকে বার্তা দিয়েছেন অভিনেতারা। ক্যামেরার লেন্স দিয়ে সমাজের একটি গভীর অসুখকে সারানোর চেষ্টা করেছেন ছবির অভিনেতারা। অক্ষয় কুমারের সঙ্গে এই ছবিতে রয়েছেন রাধিকা আপ্তে এবং সোনম কাপুর।ভারতের তামিলনাড়ুর বাসিন্দা অরুণাচলম মুরুগানাথমের জীবনকে নিয়ে গড়ে উঠেছে ছবিটি। ঋতুকালে দরিদ্র মেয়েদের সমস্যা কমাতে অরুণাচলম শুরু করেছিলেন প্যাড তৈরি করা। এ জন্য তাকে সমাজে বহু ব্যাঙ্গ-বিদ্রুপের মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু তিনি থামেননি। সত্যিকারের ‘সুপারহিরো’-র সেই লড়াই নিয়েই অক্ষয়ের ‘প্যাডম্যান’ এর গল্প তৈরি হয়েছে।‘প্যাডম্যান’ নতুন বছরের মুক্তি পাবে ২৬ জানুয়ারি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com