শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ সাজা চেয়েছে দুদক

দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ সাজা চেয়েছে দুদক

কালের খবর নিউজ:

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৩২ জন সাক্ষীর জবাবনবন্দি উপস্থাপন করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে দুদক।দণ্ডবিধির ১০৯ ও ৪০৯ এবং দুদক আইনের ৫(২) ধারায় আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন দুদকের প্রধান আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে দেড়টার পর্যন্ত দুদকের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন মোশাররফ হোসেন কাজল।আজ বুধ ও আগামীকাল বৃহস্পতিবার বেগম খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক শুনানির দিন ধার্য রয়েছে। দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলেই নয় বছর আগে দুর্নীতির অভিযোগে দুদকের করা এ মামলা রায়ের পর্যায়ে যাবে।২০০৮ সালের জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ছয়শ ৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

১০

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com