বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কুয়াশায় ঢেকে থাকছে অধিকাংশ জেলা

কুয়াশায় ঢেকে থাকছে অধিকাংশ জেলা

কালের খবর নিউজ:

উত্তরের অধিকাংশ জেলা ভারী কুয়াশায় ঢাকা পড়ছে। গত চারদিন ধরে দুপুরের আগে সূর্যের দেখা মেলেনি।সন্ধ্যার পর থেকেই মাঝারী কুয়াশায় ঢেকে যাচ্ছে গোটা এলাকা। রাত বাড়ার সাথে সাথে মাঝারী কুয়াশা ভারী হয়ে বৃষ্টির মত ঝরছে। এদিকে তিনধরে ঘন কুয়াশার কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে।সোমবার দুপুর পর্যন্ত ভারী কুয়াশায় ঢাকা ছিল মাঠ-ঘাট-কান্দর। দুপুরে বেলাতেও সড়ক-মহাসড়কের চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। বেলা দুইটার পর সূর্য উঁকি দিলেও তাপ তেমন একটা অনুভূত হয়নি। শীতকাল শুরুর দিন থেকেই পঞ্চগড়ে ভারী কুয়াশা শুরু হয়েছে। আকাশে মেঘ জমার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। আরও কয়েকদিন পঞ্চগড়ে এমন আবহাওয়া বিরাজ করতে পারে বলে তারা জানিয়েছেন। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হলেও সোমবার তা কিছুটা বেড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রী সেলসিয়াস।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com