বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মালয়েশিয়ার নতুন রাজা আবদুল্লাহ। কালের খবর

মালয়েশিয়ার নতুন রাজা আবদুল্লাহ। কালের খবর

কালের খবর ডেস্ক :
মালয়েশিয়ার নতুন রাজা নির্বাচিত হয়েছেন আল সুলতান আবদুল্লাহ রিয়াতুদ্দিন আল মুস্তাফা বিল্লাহ শাহ। তিনি পাহাংয়ের সুলতান ছিলেন। গতকাল তাকে দেশটির কনফারেন্স অব রুলারস-এর সদস্যরা ভোট দিয়ে তাকে মালয়েশিয়ার নতুন রাজা নির্বাচিত করেন। এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন স্টার।

অপ্রত্যাশিতভাবে এ মাসেই দেশটির রাজা পঞ্চম সুলতান মুহাম্মদ দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। মাত্র দু’বছর সিংহাসনে ছিলেন তিনি। ক্ষমতার তিন বছর বাকি থাকতেই তার এমন ঘোষণা মালয়েশিয়ার ইতিহাসে প্রথম। তার ওই ঘোষণার পর দেশের নতুন রাজা নির্বাচন করা হলো।

নির্বাচিত একজন রাজার সাধারণত মেয়াদ থাকে ৫ বছর। তাকে স্থানীয়ভাবে বলা হয় ইয়াং ডি-পারতুয়ান আগোং। রাজার পদ সাংবিধানিক। তবে তিনি নিত্যদিনের সরকার পরিচালনায় অংশগ্রহণ করেন না। নতুন রাজাকে শপথবাক্য পাঠ করানো হবে ৩১ শে জানুয়ারি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com