বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
এ কে আজাদের গুলশানের বাড়ি ভেঙে দিয়েছে রাজউক

এ কে আজাদের গুলশানের বাড়ি ভেঙে দিয়েছে রাজউক

কালের খবর প্রতিবেদক : এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের গুলশানের বাড়ি ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউক’র নকশা বহির্ভূত হওয়ায় বাড়িটি ভেঙে দেওয়া হচ্ছে।
মঙ্গলবার সকালে রাজধানীর গুলশান ২-এর ৮৬ নম্বর সড়কের ১ নম্বর বাড়িটি রাজউকের কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতিতে ভাঙা শুরু হয়।
স্কেভেটরসহ বিভিন্ন যন্ত্র দিয়ে রাজউকের উচ্ছেদ অভিযানটি শুরু করেন তারা।
অভিযান চালানোর আগে সকাল থেকে বন্ধ ছিলো বাড়ির বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন সেবার সংযোগ।
শুরুতেই বাড়ির সামনের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা হয়। এরপর বাড়ির মূল অংশ ভাঙ্গা শুরু করেন রাজউক কর্মীরা।
অভিযান চলাকালেই বাসিন্দাদের একে একে বাড়ি থেকে বের হয়ে যেতে দেখা যায়।
এ বিষয়ে রাজউক, ম্যাজিস্ট্রেট বা বাড়ির মালিকপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।
এছাড়া ওই বাড়ির কোন কোন অংশ অবৈধ এবং কোন অংশ ভাঙ্গা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন তথ্য জানা সম্ভব হয়নি।
এদিকে সেখানে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
হা-মীম গ্রুপ ছাড়াও ব্যবসায়ী এ কে আজাদ বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর, দৈনিক সমকাল-এর মালিক।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com