বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ইসরাইয়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে উত্তাল মাটিরাঙ্গা। কালের খবর

ইসরাইয়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে উত্তাল মাটিরাঙ্গা। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মিছিল স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে পাহাড়ী জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা। গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ও মসজিদুল আকসা পুনরুদ্ধারে এবং মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে মাটিরাঙ্গায় বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন করেছে সর্বস্তরের তৌহিদী জনতা। এসময় ফিলিস্তিনে মানুষ মরে-জাতিসংঘ কি করে, মুসলমানের রক্ত-বৃথা যেতে দেবনা, স্লোগানে উত্তাল হয়ে উঠে মাটিরাঙ্গার জনপদ।

সোমবার (৭ এপ্রিল) বিকাল তিনটার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় হাজারো ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মাটিরাঙ্গার সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্ল্যাহ, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও ইমাম হাফেজ মাও. হারুনুর রশীদ, গোমতি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. শামীম হোসেন ফারুকী, গাজীনগর জামে মসজিদের পেশ ইমাম মাও. আব্দুল জলিল, ক্বওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মাও. আক্তারুজ্জামান ফারুকী ও মো. রহিম উল্ল্যাহ প্রমুখ বক্তব্য রাখেন।

ইসরায়েলের গণহত্যাকে মানবতাবিরোধী উল্লেখ করে সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, গাজায় দীর্ঘ ১৮ মাস ধরে নিরীহ ফিলিস্তিন মুসলমানদের উপর দখলদার ইসরাইল নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে। শিশু-কিশোর নারী, বয়োবৃদ্ধ কাউকে ছাড় দিচ্ছেন না ইসরাইল। গাজাকে ধ্বংসের নগরীতে পরিনত করা হয়েছে। এরকম বর্বরতা বিশ্ব এর আগে দেখিনি। ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।

মানববন্ধন শেষে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও পেশ ইমাম হাফেজ মাও. হারুনুর রশীদ বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com