বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙ্গায় এসএসসি ৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল। কালের খবর

মাটিরাঙ্গায় এসএসসি ৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

প্রতিবছরের ন্যায় এবছরও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এসএসসি ৯২ গ্রুপের মাটিরাঙ্গার বন্ধুদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৯ মার্চ)১৮ রমজান খাগড়াছড়ির মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সবুজ চত্বরে ইফতার পুর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা সমন্বয়ক মো. আব্দুল মালেক।

ইফতারপুর্ব আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ৯২ গ্রুপের মাটিরাঙ্গা উপজেলা সমন্বয়ক মুজিবুর রহমান ভুইয়া।

এসময় খাগাড়ছড়ি সদর উপজেলা সমন্বয়ক মো. মনিরুল ইসলাম, গুইমারার বন্ধু মোহাম্মদ ইউচুপ, আইডিএফ’র এজিএম বন্ধু এসএম কামাল হোসাইন ও মাটিরাঙ্গার বন্ধু জয়নাল আবেদীন খোন্দকার প্রমুখ বক্তব্য রাখেন।

বন্ধুদের মধ্যে পারস্পারিক যোগাযোগ বৃদ্ধির তাগিদ দিয়ে বক্তারা বলেন, এসএসসি ৯২ গ্রুপকে একটি পরিবারে পরিনত করার মাধ্যমে বন্ধুত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে। জাতি, ধর্ম, বর্ণের উর্ধ্বে উঠে বন্ধুদের বিপদ-আপদে নি:স্বার্থভাবে পাশে দাঁড়াতে হবে। এসময় বক্তারা সারাদেশের বন্ধুদের অংশগ্রহণে সাজেকে দুই দিনব্যাপী এসএসসি ৯২ ফ্রেন্ডস ফেস্টিবল সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহনকারী বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ইফতার মাহফিলে প্রয়াত বন্ধুদের আত্মার মাগফেরাত, অসুস্থ বন্ধুদের সুস্থতা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনার দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাটিরাঙ্গার বন্ধু মো. আব্দুস সালাম।

দোয়া ও ইফতার মাহফিলকে ঘিরে বিকাল সাড়ের ৪টা থেকেই বন্ধুরা জড়ো হতে থাকে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সবুজ চত্বরে। দীর্ঘদিন পরে আবারো ফেলে আসা অতীতকে আলিঙ্গন করেন বন্ধুরা। খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে অংশ নেয়া এসএসসি ৯২ গ্রুপের বন্ধুদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় ইফতার মাহফিল ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com