শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের বালুভর্তি জিও বস্তায় ফাটল। কালের খবর

সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের বালুভর্তি জিও বস্তায় ফাটল। কালের খবর

 

মিহিরুজ্জামান সাতক্ষীরা, কালের খবর :
বেড়িবাঁধের বালুভর্তি জিও বস্তায় ফাটল জোয়ার ভাটার তুফানের আঘাতে আঘাতে নদী গর্ভে যাচ্ছে জিও বস্তার বালু। হুমকির মুখে চোরা বালুর বেড়িবাঁধ। উদ্বিগ্ন ও আতঙ্কিত এলাকাবাসী। এ যেন দেখার কেউ নেই এটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যতলা গ্রামের খোলপেটুয়া নদীর বন্যতলা ক্লোজার পয়েন্টের ঝুঁকি পূর্ণ বেড়িবাঁধের চিত্র। শ্যামনগর পদ্ম পুকুর ইউনিয়নের বন্যতলা ও আশাশুনির প্রতাপনগর বন্যতলার সীমানায় খোলপেটুয়া নদীর মোহনার ঝুঁকি পূর্ণ বেড়ি বাঁধটি ২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্পান ও ২০২১ সালের ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াশে ওই বেড়িবাঁধ ভেঙে যায়। এর পর বন্যতলা ও প্রতাপনগর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাটি প্রায় দুই বছর ধরে খোলপেটুয়া নদীর জোয়ার-ভাটায় নিমজ্জিত ছিল। তৎকালীন এ অঞ্চলের মানুষের সীমাহীন দুর্দশা দুর্ভোগের শেষ ছিল না। সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে ঠিকাদারের মাধ্যমে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ২০২১ সালে ২৭ নভেম্বর বন্যতলার ভাঙন ক্লোজার পয়েন্টে আটকাতে সক্ষম হয় সংশ্লিষ্ট ঠিকাদার কর্তৃপক্ষ। এর পর থেকে আজও উল্লেখিত ক্লোজার পয়েন্টের বেড়িবাঁধ নির্মাণ কাজটি হস্তান্তর করতে পারেননি সংশ্লিষ্ট ঠিকাদার কর্তৃপক্ষ। এদিকে আম্পান ও ইয়াশের প্রভাবে খোলপেটুয়া নদীর জোয়ার-ভাটায় লোকালয়ে সৃষ্টি হওয়া খালের পানি প্রতিনিয়ত উল্লিখিত ক্লোজার পয়েন্টের ভিতর দিয়ে নদীতে প্রবাহিত হচ্ছে। অন্য দিকে ৫০-৬০ ফুটের বালুভর্তি জিও বস্তায় ফাঁটল দেখা দিয়েছে। এ ভাবে চলতে থাকলে হঠাৎ লোকচক্ষুর আড়ালে চোরা বালুর বাঁধ ভেঙে বন্যতলা ও প্রতাপনগরের বিস্তীর্ণ এলাকা খোলপেটুয়া নদীর জোয়ার-ভাটায় প্লাবিত হয়ে বড় ধরণের দুর্ঘটনায় নিমজ্জিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। এ ছাড়াও এ মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ আসার শংকা থাকে। এমন পরিস্থিতিতে সময় থাকতে জরুরী ভিত্তিতে বালুভর্তি জিও বস্তা রক্ষা সহ ঝুঁকিপূর্ণ বেড়ি বাঁধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পানি উন্নয়ন বোর্ড তথা সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com