শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
নবীনগরে এক বৃদ্ধ কর্তৃক শিশু বলাৎকারের অভিযোগ। কালের খবর

নবীনগরে এক বৃদ্ধ কর্তৃক শিশু বলাৎকারের অভিযোগ। কালের খবর

 

নবীনগর প্রতিনিধি, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গাছের ডাল পরিষ্কার করার কথা বলে নির্জন পুকুর পাড়ে নিয়ে সনাতন ধর্মের এক বৃদ্ধ(৫৫)কর্তৃক ৯ বছরের এক মুসলিম শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার লাউর ফতেহপুর গ্রামের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত শিরিশ বণিকের পুত্র কাজল বণিকের (৫৫) বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে লাউর ফতেহপুর দক্ষিণ পাড়ায় কাজল বণিকের নিজস্ব পুকুর পাড়ে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা রিপন মিয়া এবং মৃত ফজলু মেম্বারের ছেলে সিঙ্গাপুর প্রবাসী মোঃ আল আমিন জানান, তারা সোমবার বিকেলে জমির ধান ক্ষেত পরিদর্শনে যাবার পথে কাজল বণিকের নিজস্ব নির্জন পুকুর পাড়ে হঠাৎ একটি ছোট বাচ্চার চিৎকার শুনতে পেয়ে কাছে গিয়ে কাজল বণিক কর্তৃক শিশুটিকে বলাৎকারের ঘটনাটি দেখে লজ্জায় মাথা নিচু হয়ে যায়।
তারপর আমরা বাচ্চাটিকে উদ্ধার করে টিউবওয়েলে নিয়ে মাথায় ও পায়ূপথে পানি দিয়ে তার বাবাকে ডেকে এনে ঘটনার বর্ননা দিয়ে আমরা চলে যাই।

এব্যাপারে ভোক্তভোগী শিশুটি জানান, সে ৪র্থ শ্রেণীতে পড়ে। তাকে কাজল বণিক প্রথমে গাছের ডাল পরিষ্কার করার কথা বলে নির্জন পুকুর পাড়ে নিয়ে যান। পরে হটাৎ তার গলায় তিনি চাপ দিয়ে ধরেন। তারপর তার লুঙ্গি খুলে তাকে বলাৎকার করেন। ভয়ে সে চিৎকার করেননি বলেও জানায় শিশুটি।

ভুক্তভোগী ওই শিশুর বাবা এমন জগন্যতম ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন, যাতে এরকম ঘটনা আর কারো সঙ্গে না ঘটে।

অভিযুক্ত কাজল বনিককে মোবাইলে বার বার কল করেও পাওয়া যায়নি।

আরও জানা যায় ঘটনাটি জানাজানি না করতে এবং বাচ্চাটির চিকিৎসার জন্য মঙ্গলবার সকালে ঘটনায় প্রত্যক্ষদর্শী আল আমিনের নিকট নগদ ১০ হাজার টাকা পৌঁছে দেয়। যে টাকা ভিকটিমের বাবা পেয়েছে বলে স্বীকার করেন।

এ ব্যাপারে নবীনগর থানার (ওসি) মাহাবুব আলম বলেন, থানায় এ রকম কোনো অভিযোগ দেয়নি কেউ। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com