শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
যশোরে নিমার্ণাধীন বিদ্যুৎ উপকেন্দ্রের ছাদ ধসে আহত ৯ শ্রমিক। কালের খবর

যশোরে নিমার্ণাধীন বিদ্যুৎ উপকেন্দ্রের ছাদ ধসে আহত ৯ শ্রমিক। কালের খবর

 

যশোর প্রতিনিধি, কালের খবর  : 
যশোর শহরতলী ধর্মতলা কারবালা এলাকায় নিমার্ণাধীন বিদ্যুৎ উপকেন্দ্রের দ্বিতীয়তলা ঢালায়ের সময় ছাদ ধসে পড়ে গুরুতর আহত হয়েছেন ৯ শ্রমিক। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিকরা জানান, তারা কারবালা বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। এ সময় ছাদ ভেঙে পড়ে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহত শ্রমিকরা হলেন ঝিকরগাছার কায়েমকোলা গ্রামের তরিকুল ইসলাম (৪৫), হাফিজুর রহমান (৫০), চৌগাছার খোকন মোল্লা (৩৭), সদরের দত্তপাড়ার মমিনুল (২৭), আকিদুল (৩৫), শিমুল (২৮), মাহিদিয়ার আবদুল হাই (২৮), দিয়াপাড়ার ইলয়াস (৪৫) ও মনিরামপুরের পলাশী গ্রামের ইমান আলী (৫০)।

ওজোপাডিকো যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইখতিয়ার উদ্দিন বলেন, এটি ওজোপাডিকো ঝিনাইদহের একটি প্রজেক্টের কাজ। ধসে পড়ার খবর তারা পেয়েছেন এবং খোঁজ খবর নিচ্ছেন।

যশোর অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান বলেন, ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সাভিসের দুই ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com