বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নগ্ন করে মা-মেয়েকে রাস্তায় হাঁটাল গ্রামবাসী

নগ্ন করে মা-মেয়েকে রাস্তায় হাঁটাল গ্রামবাসী

কালের খবর ডেস্ক :

ভারতের উত্তর ঝাড়খণ্ড রাজ্যে ডাকিনী বিদ্যাচর্চার অভিযোগে দুই নারীকে হেনস্তা করার দায়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
৬৫ বছর বয়সী ওই নারী ও তার কন্যাকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়। তাদের মানুষের বিষ্ঠা খেতে বাধ্য করা হয়েছে।
হেনস্তার শিকার কন্যা বলেন, গ্রামবাসী তাদের বিরুদ্ধে রোগ ছড়ানোর অভিযোগ এনেছেন।
ডাকিনী বিদ্যাচর্চার অভিযোগে ভারতে প্রায় নারীদের হেনস্তা কিংবা হত্যার শিকার হতে হচ্ছে।
বিশেষজ্ঞরা বলেন, এই হামলার পেছনে কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস কাজ করছে। কিন্তু কখনও কখনও বিধবা নারীদের তাদের বসতবাড়ি থেকে বিতাড়িত করতে এ হামলা চালানো হয়।
ওই নারী বলেন, বৃহস্পতিবার তার প্রতিবেশীরা হঠাৎ করে তাদের দরজায় জোরে ধাক্কা দিতে শুরু করে। তারা বলছেন- আমরা নাকি ডাকিনী বিদ্যাচর্চা করছি।
পরিবারের এক সদস্যের মৃত্যুর পর ওই নারী স্থানীয় হাতুড়ে ডাক্টারের কাছে চিকিৎসা নিতে গিয়েছিলেন। পরিবারের সদস্যদের মৃত্যুর জন্য ওই ডাক্টার তাদের দায়ী করেন।
মেয়েটি বলেন, পরের দিন গ্রামবাসী আমাদের শাস্তি দিয়েছে। ডাকিনী বিদ্যাচর্চার কথা আমরা অস্বীকার করার পরও আমাদের জোর করে দাহ করার জায়গা নিয়ে যাওয়া হয়। সেখানে লোকজন আমাদের মুখের ওপর মলমূত্র ত্যাগ করে এবং সেগুলো খেতে আমাদের বাধ্য করে।
এর পর তাদের চুল কেটে নগ্ন করে গ্রামজুড়ে হাঁটানো হয়েছে। তখন তাদের পিছু পিছু গ্রামবাসীরাও হাঁটছিলেন।
তারা বলেন, আমরা ব্যাপক ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু কেউ আমাদের সাহায্যে এগিয়ে আসেননি।

কালের খবর/২০/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com