রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত। কালের খবর কাইতলায় এক মাদক বিক্রোতার উপর বর্বোরচিত নির্যাতন! মিশ্র প্রতিক্রিয়া!! কালের খবর সবার সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান। কালের খবর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর গুইমারায় ˆতমাতাই ও পিলাক খাল খনন কাজের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাইনবোর্ড প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা। কালের খবর সীমান্ত হত্যা: নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
মাটিরাঙ্গায় তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন। কালের খবর

মাটিরাঙ্গায় তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে’র আয়োজনে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে মাটিরাঙ্গা শহীদ মিনার প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ উদ্দিন, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা আতাউর রহমান দিপু, জাতীয় মহিলা সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল ত্রিপুরা ও প্রশিক্ষন কর্মকর্তা আশা ত্রিপুরা ছাড়াও জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকবৃন্দ ছিলেন।

উদ্বোধন শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, উদ্যোক্তা হিসেবে নারীদের অংশগ্রহণ অর্থনীতিতে যেমন গতি আনছে, তেমনি দারিদ্রতা বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং নারী ক্ষমতায়নেরও দৃষ্টান্ত হয়ে উঠছে। মূলত: নারী উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধি, পণ্যের প্রচার এবং নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে এমন উৎসবের আয়োজন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

৩৫ টি স্টল নিয়ে শুরু হওয়া এ নারী উদ্যোক্ত মেলায় নিজেদের হাতে তৈরি হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার, গহনা সহ নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা। আগামী ৪-৬ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল দর্শণার্থী ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে উৎসব প্রাঙ্গণ। এমনটাই জানিয়েছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com