রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
মুরাদনগরে ১২ হাজার অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ। কালের খবর

মুরাদনগরে ১২ হাজার অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ। কালের খবর

কুমিল্লার মুরাদনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গরীব, দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করছেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার।

আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর (কুমিল্লা), কালের খবর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কুমিল্লার মুরাদনগর উপজেলার ২২ ইউনিয়নের ১২ হাজার গরীব, দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারের ব্যক্তিগত তহবিল থেকে আনুষ্ঠানিক ভাবে ওই ঈদ উপহার বিতরণ করা হয়। বুধবার দুপুরে কোম্পানীগঞ্জ বাসভবনে ঈদ উপহার বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্যসচিব ড. আহসানুল আলম সরকার কিশোর।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহাম্মদ হোসেন আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইকবাল সরকার, শেখ জাকির হোসেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাশুকুল ইসলাম মাশুক, যুবলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলাম দিপু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুনুর রশীদ, আওয়ামীলীগ নেতা আবদুল মতিন মাস্টার, শাহজাহান কন্টাক্টর, সুধন সরকার, গাজীউল হক সরকার, মুকবল হোসেন, জামিল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস খন্দকার, গোলাম মোস্তফা, জহিরুল ইসলাম, বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক জামান চৌধুরী এবং যুবলীগ নেতা আল-আমিন সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কুমিল্লার মুরাদনগর উপজেলার ২২ ইউনিয়নের ১২ হাজার গরীব, দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com