শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
অবৈধ ভাবে খেয়াঘাট ইজারা প্রদান শাহজাদপুর ইউএনওর বিরুদ্ধে আদালতের শোকজ। কালের খবর

অবৈধ ভাবে খেয়াঘাট ইজারা প্রদান শাহজাদপুর ইউএনওর বিরুদ্ধে আদালতের শোকজ। কালের খবর

নয়ন আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের জগতলা (কৈজুরি-সোনাতনী)

খেয়াঘাট অবৈধ ভাবে ইজারা প্রদানের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালত শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন সহ দুই জনকে
শোকজ প্রদান করেছেন। সেই সাথে অভিযোগের আপত্তি শুনানিকাল পর্যন্ত ওই খেয়াঘাটের ইজারা কার্যক্রম স্থগিতের আদেশ প্রদান করেছেন আদালত। শোকজপ্রাপ্ত অপর ব্যক্তি হলেন, ভাটপাড়া গ্রামের শহিদ আলীর ছেলে দ্বিতীয় দরদাতা সাইফুল ইসলাম মাঝি। সিরাজগঞ্জের শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সোহেল রানা এ শোকজ করেন। আদালত আগামী ২ কর্মদিবসের মধ্যে এ শোকজের জবাব দিতে নির্দেশ প্রদান করেন। গুপিয়াখালি গ্রামের মোজাহার আলী মোল্লার ছেলে আবু বক্কার সিদ্দিক বাদী হয়ে অপর প্রকার মামলা দায়ের করেন।
মামলা নং ১২৩/২০২৩ইং। শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার মো: আমিরুল মোমেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, আমার মক্কেল গুপিয়াখালি গ্রামের আবু বক্কার সিদ্দিক ২০১৭ সাল থেকে এ যাবতকাল পর্যন্ত সুনামের সাথে এ ঘাট পরিচালনা করে আসছেন। বাংলা ১৪৩০ সালের ইজারা বিজ্ঞপ্তি জারি করা হলে গত ৩০ মার্চ বৃহস্পতিবার ড্র করা হয়। তিনি ওইদিন বিজ্ঞপ্তির সকল শর্ত মেনে ১৪ লাখ ১০ হাজার টাকা দরপত্র দাখিল করে প্রথম দরদাতা বিবেচিত হয়। অপরদিকে ভাটপাড়া গ্রামের সাইফুল ইসলাম মাঝি ১২ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা দরপত্র দাখিল করে দ্বিতীয় দরদাতা হিসাবে গণ্য হন। তারপরেও

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন দ্বিতীয় দরদাতার যোগসাজসে প্রথম দরদাতা আবু বক্কার সিদ্দিককে প্রকৃত পাটনী নয় বলে বাদ দিয়ে দ্বিতীয় দরদাতা সাইফুল ইসলাম মাঝিকে ঘাট ইজারা প্রদান করেন। এতে
সরকার ১ লাখ ৯০ হাজার ১ টাকা রাজস্ব হারানোর পাশাপাশি আমার মক্কেল আবু বক্কার সিদ্দিকও আর্থিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে তিনি বাধ্য হয়ে
ন্যায় বিচার প্রাপ্তির জন্য গত ১২ এপ্রিল আদালতে এ মামলাটি দাখিল করেছেন।
বিচারক মামলাটি আমলে নিয়ে ১৩ এপ্রিল এ বিষয়ে শুনানি শেষে এ নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে মামলার বাদী আবু বক্কার সিদ্দিক বলেন, আমি ২০১৭ সাল থেকে এযাবতকাল পর্যন্ত সুনামের সাথে এ ঘাট পরিচালনা করে আসছি। আমার বাবা মোজাহার আলী মোল্লাও এ ঘাটের মাঝি ছিলেন। তারপরেও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন দ্বিতীয় দরদাতা সাইফুল ইসলামের যোগসাজসে মিথ্যা তদন্তের মাধ্যমে আমাকে বাদ দিয়ে গত ৩ এপ্রিল দ্বিতীয় দরদাতাকে
ইজারা প্রদান করেছেন। এতে সরকার ১ লাখ ৯০ হাজার ১ টাকা রাজস্ব হারাচ্ছেন।
অপরদিকে আমিও আর্থিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই এর সুবিচার প্রাপ্তির জন্য আমি গত ১২ এপ্রিল আদালতে এ মামলা দায়ের করেছি। বিচারক আমার মামলাটি আমলে নিয়ে ১৩ এপ্রিল শুনানি শেষে এ নির্দেশ প্রদান করেছেন।
এ বিষয়ে মামলার প্রথম বিবাদী সাইফুল ইসলাম মাঝির মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া য়ায়নি।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, আমি এ বিষয়ে অফিসিয়ালি ভাবে আদালতের কোনো চিঠি হাতে পাইনি। পেলে অবশ্যই এর জবাব দেবো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com