শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কুষ্টিয়ায় বটি দিয়ে স্ত্রীকে প্রকাশ্যে গলা কেটে হত্যা, স্বামী আটক। কালের খবর

কুষ্টিয়ায় বটি দিয়ে স্ত্রীকে প্রকাশ্যে গলা কেটে হত্যা, স্বামী আটক। কালের খবর

মোঃ ইসমাইল হুসাইন কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া, কালের খবর : কুষ্টিয়া তরকারী কাটা বটি দিয়ে শিউলী (৩০) নামে এক স্ত্রীকে প্রকাশ্যে হত্যার অভিযোগে স্বামী মন্টুকে আটক করেছে পুলিশ।

আজ দুপুরের দিকে কুষ্টিয়া শহরের মকছেস সাহী লেন হরিশংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানায় সকালের দিকে নিহত শিউলীর সাথে স্বামীর পারিবারিক কলহের জের ধরে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে ঘরে থাকা তরকারী কাটা বটি দিয়ে তার স্ত্রী শিউলীকে এলোপাথারী কুপিয়ে জখম করে এবং অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ায় ঘটনাস্থলে তার স্ত্রী শিউলী মারা যায়। পরে স্থানীয় টের পেয়ে মন্টু মন্ডলকে আটক করে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে শিউলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। পরে স্বামী মন্টুকে আটক করে নিয়ে আসে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন শিউলীকে হত্যার অভিযোগে স্বামী মন্টুকে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে। আটকের পর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন সে সুস্থ এবং হাসপাতাল থেকে নিয়ে আসা হবে বলে জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com