শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মুরাদনগরে সড়ক দূর্ঘটনায়  দুই মোটরসাইকেল আরোহী নিহত। কালের খবর

মুরাদনগরে সড়ক দূর্ঘটনায়  দুই মোটরসাইকেল আরোহী নিহত। কালের খবর

আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর প্রতিনিধি, কালের খবর : কুমিল্লার মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় মুরাদনগর- ইলিয়টগঞ্জ সড়কের সাতমোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চান্দিনা উপজেলার মৈশাল গ্রামের রিয়াজুল (২২) ও চাদপুরের কচুয়ার মোশারফ (২৩)।

সূত্রে জানা যায়, মুরাদনগরগামী একটি মোটরসাইকেল সাতমোড়া এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বেপোরোয়া গতির একটি মাটিবাহী ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়।
শুশুন্ডা গ্রামের প্রত্যক্ষদর্শী মোহাম্মদ  আলী  জানান, মোটরসাইকেল যাওয়ার পথে ট্রাক্টরের সাথে ধাক্কা লেগেই দুইজন নিহত হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই মটর মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছেন। কিসের সাথে ধাক্কা খেয়েছে তা কেউ দেখেনি। ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির কারণে দূর্ঘটনা ঘটেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com