শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
নবীনগরে অবৈধ ভাবে গড়ে উঠা দোকান ও সরকারী খাল দখল উচ্ছেদ করলেন এসিল্যান্ড মাহমুদা জাহান । কালের খবর

নবীনগরে অবৈধ ভাবে গড়ে উঠা দোকান ও সরকারী খাল দখল উচ্ছেদ করলেন এসিল্যান্ড মাহমুদা জাহান । কালের খবর

নবীনগর প্রতিনিধি, কালের খবর :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের মাল্লার বাড়ী ব্রীজ সংলগ্ন একটি সরকারি খাল ভরাট করে ছিল ও অবৈধ ভাবে গড়ে ওঠা একটি দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নবীনগরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান,

সরজমিনে গিয়ে দেখা যায়,ইব্রাহিমপুর গ্রামের কয়েকজন লোক দীর্ঘদিন যাবত সরকারি জায়গা দখল করে তাতে স্হাপনা তৈরী করতে চেয়েছিলেন,
দখল কারি সফিক মিয়া কে আগামী পাঁচ দিনের মধ্যে সরকারি খাল থেকে বালি সরিয়ে নেয়ার জন্য মুছলেখা নেয়া হয়,

তারই সাথে সরকারি খালে অবৈধভাবে দোকান নির্মাণ কারি মাইনুউদ্দিন কে সাত দিনের মধ্যে দোকান কৌটা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়,

পরে জিনদপুর ইউনিয়ন জিনদপুর গরুর বাজারে পশ্চিম পাশে সরকারি খাল ভরাট কারি হাসান উদ্দিন কে ও তিনদিনের মধ্যে সরকারি খাল থেকে বালি সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেন, এরপর জিনদপুর বাজারে অন্তর মিষ্টির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন হাজার টাকা জরিমানা করেন ,
সরকারি জায়গায় অবৈধ দখল উচ্ছেদ করতে আজ নবীনগরের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান, এ অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান ,ইব্রাহিমপুর কয়েকজন লোক দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে আসছিল। ইউএনও স্যারের নির্দেশনা মোতাবেক সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করি। অভিযান কালে অবৈধভাবে সরকারি খাল ভরাট করা ইব্রাহিমপুর ও জিনদপুর ও অবৈধ ভাবে গড়ে উঠা একটি দোকান উচ্ছেদ করা হয়,তারপর জিনদপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি মিষ্টির দোকানীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com