শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
শাহজাদপুরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন। কালের খবর

শাহজাদপুরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন। কালের খবর

নয়ন আলী, শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর  : সিরাজগঞ্জ শাহজাদপুরে কৈজুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ হাজী আব্দুল খালেক ও ম্যানেজিং কমেটির সদস্য নুরুজ্জামান প্রাং এর উপর অতর্কিত হামলা ও মারপিট করে আহত করার প্রতিবাদে কৈজুরী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খোকন(মাষ্টারের) অপসারণ ও গ্রেফতারের দাবীতে রবিবার(১৭জুলাই) কৈজুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দরা সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে।

মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমেটির সভাপতি সাইফুল ইসলাম, শিক্ষক অসিত কুমার ঘোষ, শিক্ষার্থী শাকিব হোসেনসহ বক্তারা বলেন, গতশুক্রবার দুপুরে কৈজুরী বাজার থেকে বাড়ী ফেরার পথে কৈজুরী ইউপি চেয়ারম্যান খোকন মাস্টারের নেতৃত্বে একদল সন্ত্রাসী অধ্যক্ষ আব্দুল খালেক ও তার ভাই নুরুজ্জামানের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে গুরুতর আহত করে। তিনি ইউপি চেয়ারম্যান হওয়ার পর থেকেই তার নেতৃত্বে তার ভাই ভাজিতারা একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় হামলা মারপিট, চাঁদাবাজীসহ নানা অপকর্ম চালিয়ে আসছে।

বক্তারা শিক্ষকদের ওপর হামলাকে ন্যাক্কারজনক উল্লেখ করে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।

এব্যাপারে, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) আব্দুল মজিদ জানান, এ ঘটনায় আহতর ছেলে সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরোও ২০/২৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। ইতিমধ্যে আমরা একজনকে গ্রেফতার করেছি বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com