বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
নৌকার পক্ষে গণসংযোগে দূর্জয়। কালের খবর

নৌকার পক্ষে গণসংযোগে দূর্জয়। কালের খবর

মোঃ হাবিবুর রহমান সবুজ, শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি, কালের খবর :

দরজায় কড়া নাড়ছে গাজীপুরের শ্রীপুর পৌর নির্বাচন। আর মাত্র কয়েক দিন। প্রার্থীরা ব্যাস্ত শেষ মূহুর্তে ভোটারদের মন জয় করতে। দিন নেই, রাত নেই, কনকনে শীতের মধ্যেই বিরামহীন ছুটে চলা, ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারাও হিসাবে করতে শুরু করেছে কাকে বেছে নিবেন তারা। কে হচ্ছেন পরবর্তী পৌর পিতা। কোন ওয়ার্ডে কে হচ্ছেন কাউন্সিলর।
আজ শ্রীপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে নৌকার পক্ষে গনসংযোগ করেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দূর্জয়।
এই গনসংযোগে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা, শ্রীপুর পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের, আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব লীগ শ্রমিক লীগ, ছাত্র লীগ এর সর্বস্তরের নেতৃবৃন্দ।
এতে আরও অংশ নেন শ্রীপুর বিশ্ববিদ্যালয়ের কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, শ্রীপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আইনাল হক, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুর রহমান শফিক, শামীম ভুঁইয়া, শেখ জুয়েল, আঃ লতিফ মন্ডল, সবুজ ঢালী, টিপু সুলতান, মিজানুর রহমান সিনহা, সহ বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত জন প্রতিনিধিরা।
সাবেক এমপি এডভোকেট রহমত আলীর কবর জিয়ারতের পর গনসংযোগ শুরু হয়। এবং শেষ হয় এক সংক্ষিপ্ত পথসভার মধ্যে দিয়ে।
পথ সভায়, এডভোকেট জামিল হাসান দূর্যয় ভোটারদের উদ্দেশ্য বলেন, আমার পিতা সাবেক এমপি এডভোকেট রহমত আলী সাহেবকে, আপনারা যেভাবে, নৌকা প্রতিকে ভোট দিয়ে, বার বার নির্বাচীত করেছেন, ঠিক তেমনি ভাবে, এবারও নৌকা মার্কায় ভোট দিয়ে, নৌকাকে বিজয়ী করে, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।
কারন, শেখ হাসিনার হাত শক্তিশালী হলে, দেশ হবে উন্নত, সমৃদ্ধ। টেকসই হবে দেশের অর্থনিতী। দেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com