বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
টাঙ্গাইলে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা । কালের খবর

টাঙ্গাইলে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা । কালের খবর

শুক্রবার সকালে মধুপুর উপজেলা শহরের পল্লী বিদ্যুৎ রোড এলাকার মাস্টারপাড়ার ওই বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন গণি মিয়া (৪৫), তার স্ত্রী কাজিরন ওরফে বুচি (৩৮) এবং কলেজপড়ুয়া ছেলে তাজেল (১৭) ও মেয়ে সাদিয়া (৮)।

স্থানীয়রা জানায়, দুদিন ধরে বাড়িটি তালাবদ্ধ ছিল। আজ সকালে গণি মিয়ার শাশুড়ি এসে বাইরে থেকে তালা লাগানো দেখে ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসীর সহায়তায় তালা ভেঙে ভেতরে গিয়ে চারজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।

মধুপুর সার্কেলের এসি কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই হত্যাকাণ্ডের বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। তদন্ত করে বলা যাবে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল সাংবাদিকদের বলেন, ধারণা করা হচ্ছে দুই তিন দিন আগে দুর্বৃত্তরা তাদের গলাকেটে হত্যার পর লাশ ফেলে গেছে। সিআইডির ক্রাইম সিনের সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com