শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
আশুলিয়ায় সড়কের বেহাল দশায় চরম দুর্ভোরগর শিকার এলাকাবাসি। কালের খবর

আশুলিয়ায় সড়কের বেহাল দশায় চরম দুর্ভোরগর শিকার এলাকাবাসি। কালের খবর

  আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ,কালের খবর : 

দেশের সবচেয়ে জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল আশুলিয়া। এখানে অনেক শিল্প কারখানা গড়ে ওঠার কারণে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।

কিন্তু এখানকার রাস্তাঘাটের বেহাল দশার কারনে চরম দুর্ভোরগর শিকার হচ্ছেন শিল্পকারখানার শ্রমিক থেকে এলাকার বাসিন্দারা।

আশুলিয়ার ভাদাইল ও জামগড়াসহ বিভিন্ন এলাকায় বর্ষার সময় প্রতিদিন হাটু পানি ভেঙ্গে কর্মস্থলে যেতে হয় তাদের। পোহাতে হয় অসহনীয় দুর্ভোগ।

সাভার উপজেলার আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড থেকে ডিইপিজেড-ভাদাইল শাখা সড়ক, ভাদাইল চৌরাস্তা-আনবিক স্কুল এন্ড কলেজ শাখা সড়ক, জামগড়া চৌরাস্তা থেকে জামগড়া-বাগবাড়ি-কাশিমপুর শাখা সড়কটির বেহাল অবস্থা প্রায় ৫ বছর ধরে।

গোহাইলবাড়ি মেশিনপাড়-দিঘিরপাড় শাখা সড়কগুলোর একই অবস্থা। সড়কগুলো এ অঞ্চলের অন্যতম শাখা সড়ক। সড়কগুলো দিয়ে প্রতিদিন যাতায়াত করে হাজার হাজার শ্রমিক, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ।

সড়কগুলো বর্ষা মৌসুমে প্রায়ই হাটু পানির নিচে ও কর্দমাক্ত থাকে থাকে।

এ ব্যাপারে স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ভাদাইল চৌরাস্তা থেকে আনবিক স্কুল এন্ড কলেজ পর্যন্ত রাস্তাটি শ্রীপুরের রাস্তা সংস্কারের সময় পোশাক কারখানার ভারী যানবাহন চলাচলের কারণে নষ্ট হয়ে গেছে। তবে খুব দ্রুত এলজিডিইর মাধ্যমে রাস্তাটি সংস্কারের আশ্বাস দেন তিনি।

 এব্যাপারে সাভার উপজেলা প্রকৌশলী সালেহ আহমেদ জানান, করোনা পরিস্থিতির একটু উন্নতি হলে উপজেলা পরিষদের সঙ্গে কথা বলে রাস্তার কাজ শুরু করা হবে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার দিকে স্থানীয়দের নজর রাখার অনুরোধ জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com