শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
বাংলাদেশি ৩৬ জন ভূমধ্যসাগরে নিহত, প্রধান আসামি সিলেটের বিশ্বনাথে গ্রেপ্তার। কালের খবর

বাংলাদেশি ৩৬ জন ভূমধ্যসাগরে নিহত, প্রধান আসামি সিলেটের বিশ্বনাথে গ্রেপ্তার। কালের খবর

স্টাফ রিপোর্টার সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, কালের খবর : বাংলাদেশ থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে গত বছরের ৯ মে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ৩৬ জন বাংলাদেশি নিহত হন। এ ঘটনায় শোকের ছায়া নামে পুরো দেশজুড়ে। নিহত বাংলাদেশিদের অধিকাংশই সিলেটী হওয়ায় শোকে মাতম হয় বিভিন্ন জেলা উপজেলা সহ সারা বাংলাদেশে।

ঘটনার এক বছর পর মানব পাচার মামলার অন্যতম এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ গ্রেপ্তারকৃত আসামির নাম রফিকুল ইসলাম। সে সিলেটের বিশ্বনাথ উপজেলার কাঠালীপাড়া গ্রামের বাসিন্দা।

সোমবার ১ জুন তাকে বিশ্বনাথ উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা ওবাইন রাখাইন।

গ্রেপ্তারলৃত রফিকুল ইসলামের নামে এ ঘটনায় সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় মিলে মোট ৪ টি মামলা রয়েছে। ভূমধ্যসাগরে নৌকাডুবির এ ঘটনায় এ পর্যন্ত র‍্যাব ৪ জনকে গ্রেপ্তার করেছে বলেও জানিয়েছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা ওবাইন রাখাইন। তিনি বলেন, রফিকুলকে গ্রেপ্তারের পর সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ।

এর আগে, গত বছরের ৩০ সেপ্টেম্বর মানব পাচার মামলায় রফিকুলের মেয়ে পিংকি অনন্যা প্রিয়াকেও গ্রেপ্তার করেছিল র‌্যাব।

গত বছরের ৯ মে রাতে লিবিয়া থেকে নৌকাযোগে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৭ জন বাংলাদেশি নিহত হন এবং ১৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে তিউনিশিয়া কোস্টগার্ড।

এ ঘটনায় নিহত রেদওয়ানুল ইসলাম খোকনের ভাই রেজাউল ইসলাম রাজু বিশ্বনাথ থানায় রফিকুল, তার ছেলে পারভেজ আহমদ, মেয়ে পিংকি ও আরেক মানব পাচারকারী এনামুল হক এনামসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এর পর দেশের আরও পাঁচটি থানায় রফিকুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানব পাচারের কিছু মামলা দায়ের করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com