শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ধর্ষণকাণ্ডের পর ১৯ সালে সন্তান জন্মদান! ২০-এ দায়ের কোপে রক্তাক্ত কিশোরী। কালের খবর

ধর্ষণকাণ্ডের পর ১৯ সালে সন্তান জন্মদান! ২০-এ দায়ের কোপে রক্তাক্ত কিশোরী। কালের খবর

কালের খবর ডেস্ক ঃঃ
২০১৯ সালের ২৮ আগস্ট ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া কিশোরীর কোলে এক ফুটফুটে পুত্র সন্তান জন্ম নেয়। বলা হয়, ধর্ষণের শিকার হলে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। পরে সন্তান জন্ম দেয়। ধর্ষণের অভিযোগের তীর গিয়ে ঠেকে ওই একই এলাকার কালাম বেপারীর ছোট ছেলে আক্কাস বেপারীর দিকে। এই ঘটনার মামলা আদালতে এখনো চলমান। কিন্তু এরই মধ্যে আবার ওই কিশোরীর ওপর হামলা চালালো সন্ত্রাসীরা। রক্তাক্ত হলো শরীর।

রবিবার (২৪ মে) বিকাল ৫টায় বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ হোসনাবাদ গ্রামে ওই কিশোরী বাড়িতে বসেই হামলার শিকার হয়। এলাকা সূত্রে জানা যায়, ওই একই এলাকার হেলাল, অরেস, রত্তন, মিরাজ জাহিদ; তারা পূর্ব পরিকল্পিতভাবে কিশোরী, তার বোন ও চাচিকে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। নাম না প্রকাশের শর্তে এলাকার একাধিক ব্যক্তিরা জানান, পূর্বের ঘটনার রেশ ধরে এ ঘটনা ঘটতে পারে।
গুরুতর আহতদের বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং বলেন, ভুক্তভোগী কিশোরীর মাথায় গুরুতর জখম রয়েছে। ১৪টি সেলাই দেওয়া হয়েছে এবং বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা সেবা চলছে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মামলার প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com