শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
চুনারুঘাটে ভারতীয় চা পাতা জব্দ ও গ্রেপ্তার নিয়ে নাটক। কালের খবর

চুনারুঘাটে ভারতীয় চা পাতা জব্দ ও গ্রেপ্তার নিয়ে নাটক। কালের খবর

হবিগঞ্জ প্রতিনিধি, কালের খবর :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমতলি এলাকা থেকে ট্রাক বোঝাই বিপুল পরিমাণ ভারতীয় চোরাই চা পাতাসহ শহীদুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের নেতৃত্বে অভিযানকালে চা পাতাসহ তাকে গ্রেপ্তার করা হয়। শহীদ চুনারুঘাট উপজেলার দক্ষিণ দেওরগাছ গ্রামের মৃত আবুল হাশিমের ছেলে।
এ ব্যাপারে শহীদুল ইসলামের বিরুদ্ধে চুনারুঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করার জন্য প্রেরণ করা হলে তিনি জানান তার কাছ থেকে জব্দকৃত চা পাতা আদালতের নিলাম থেকে ক্রয় করা। এর প্রমাণ দেখাতে বললে খাজা শাহ পরাণ অলি নামে এক ব্যবসায়ী তার নিলামের প্রমাণপত্র দেখিয়ে এই চা পাতা তার বলে থানায় জানান।

চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, গত ১১ ডিসেম্বর চুনারুঘাট থানায় বসে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের উপস্থিতিতে বিভিন্ন সময় জব্দকৃত ১১১ বস্তা চা পাতা নিলামে বিক্রি করা হয়। নিলাম ক্রয় করে শাহ পরাণ অলি। মঙ্গলবার জব্দ হয় ৪৬ বস্তা। এই মাল শাহ পরাণ অলির বলে জানায়। পাশাপাশি শহীদুল ইসলাম তার ব্যবসায়ীক অংশীদার এবং তার বাড়িতে গোডাউন রয়েছে বলে জানায়। ফলে মামলা হয়নি।

এদিকে চুনারুঘাটের নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক জানান, নিলামের কাগজ ব্যবহার করে চোরা কারবারিরা তাদের চোরাই পণ্য জায়েজ করার চেষ্টা করছে। দুই মাস পূর্বের চা পাতা এখনও অবশিষ্ট থাকার কথা নয়। আর কারও বাড়িতে গোডাউন থাকার কথা নয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com