শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
বিবিসির সম্পাদক হচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি। কালের খবর

বিবিসির সম্পাদক হচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি। কালের খবর

কালের খবর ডেস্ক :

শিরোনাম দেখে মনে নিশ্চয়ই খটকা লাগেছে। হয়তো ভাবছেন অ্যাঞ্জেলিনা জোলি কি অভিনয় ছেড়ে দিয়ে পুরোদস্তুর সাংবাদিক বনে গেলেন নাকি। আপনার ধারণা আশিংক হলেও সত্য। হলিউডের হার্টথ্রব ও অস্কারজয়ী এ অভিনেত্রী বিবিসির সম্পাদক হচ্ছেন বটে তবে সেটা একদিনের জন্য। বড়দিনকে উপলক্ষ্য করে জোলিকে অতিথি সম্পাদক হিসেবে নিয়োগ দেবে বিবিসি রেডিও।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিবিসি রেডিও -৪ এর ‘টুডে’ নামে একটি অনুষ্ঠানে অ্যাঞ্জেলিনা জোলিকে দেখা যাবে সম্পাদকের চেয়ারে। আগামী ২৮ ডিসেম্বর বড়দিনকে উপলক্ষ্যে জাতিসংঘের শরণার্থী বিষয়ক শুভেচ্ছাদূত অ্যাঞ্জেলিনা জোলি বিবিসি রেডিওর সম্পাদকের দায়িত্ব গ্রহণ করবেন।
এ বছর বিবিসি রেডিওর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২২ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি বিবিসি রেডিওর অতিথি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে ইতিহাসবিদ অ্যান্ড্রু রবার্ট, ঔপন্যাসিক কামিলা সামসি, নারীবাদী ব্লগার ছিদেরা এগুরে প্রমুখ রয়েছেন।

অ্যাঞ্জেলিনা জোলির একজন মুখপাত্র বলেন, বিবিসি রেডিও-৪ এর টুডে প্রোগ্রাম দলের সঙ্গে ইতোমধ্যে কাজ শুরু করেছেন জোলি। তিনি বলেন, বিবিসির পক্ষ থেকে এই সুযোগ দেয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com