মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
তাবলিগের বিরোধ নিয়ে সরকারের পাঁচ নির্দেশনা। কালের খবর

তাবলিগের বিরোধ নিয়ে সরকারের পাঁচ নির্দেশনা। কালের খবর

এম আই ফারুক, কালের খবর :
বন্দ্ব নিরসন এবং সংগঠনের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য তাবলিগ জামাতকে সরকার পাঁচটি নির্দেশনা দিয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিপত্র জারি করে এ নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশের তাবলিগ জামাত ভারতের মাওলানা সাদ কান্ধলভিকে কেন্দ্র করে দুটি গ্রুপে ভাগ হয়ে গেছে। এ নিয়ে কাকরাইল মসজিদে তাদের মধ্যে ঘটেছে সংঘর্ষের ঘটনাও।

এ অবস্থায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দেলোয়ারা বেগমের সই করা পরিপত্রটির প্রথম নির্দেশনায় বলা হয়েছে, তাবলিগের দুটি পক্ষ সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা ও পরামর্শক্রমে কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমা ময়দানসহ দেশের সব মারকাজে সপ্তাহের ভিন্ন ভিন্ন দিন নিজেদের কার্যক্রম চালাবে। তবে কোনো পক্ষ চাইলে স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শ করে মারকাজ ছাড়া অন্য কোনো জায়গায় কার্যক্রম চালাতে পারবে।

দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে, তাবলিগের আদর্শ ও চিরাচরিত রীতিনীতি অনুযায়ী কোনো পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে কোনো ধরনের লিখিত বা মৌখিক অপপ্রচার চালাবে না। তৃতীয় নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব মসজিদে আগের মতো শান্তিপূর্ণভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালিত হবে। সে লক্ষ্যে যেকোনো মসজিদে উভয় পক্ষের জামাতই যেতে পারবে। এতে কোনো পক্ষ কাউকে বাধা দেবে না। তবে একই সময়ে দুই পক্ষের দেশি ও বিদেশি জামাত একই মসজিদে অবস্থান করা যুক্তিসংগত হবে না।

চতুর্থ নির্দেশনায় আছে, উভয় পক্ষ তাদের ইজতেমা বা জোড় তাবলিগে দেশি-বিদেশি মুরব্বিদের আমন্ত্রণ জানাতে পারবে। শেষ নির্দেশনায় মন্ত্রণালয় বলেছে, কোনো এলাকায় দুই পক্ষের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে স্থানীয় প্রশাসন উভয় পক্ষের বক্তব্য শুনে যথাযথ সিদ্ধান্ত নেবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com