বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রাক্ষসী পদ্মা-আড়িয়াল খাঁ নদের ভয়াবহ ভাঙনে হাজার হাজার বিঘা জমি ঘরবাড়িসহ বসতভিটা বিলীন। কালের খবর

রাক্ষসী পদ্মা-আড়িয়াল খাঁ নদের ভয়াবহ ভাঙনে হাজার হাজার বিঘা জমি ঘরবাড়িসহ বসতভিটা বিলীন। কালের খবর

বসতবাড়ি গিলেই চলেছে পদ্মা-আড়িয়াল খাঁ 

 মাদারীপুর প্রতিনিধি,  কালের খবর : মাদারীপুরের শিবচরের পদ্মা খাঁ নদের ও আড়িয়াল খাঁ নদের পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। পদ্মার পর এবার আড়িয়াল খাঁ নদের শিবচর অংশে ভাঙন দেখা দিয়েছে।

এতে ৩০টি ঘরবাড়িসহ বসতভিটা বিলীন হয়ে গেছে। এ ছাড়া বিলীন হয়েছে একটি পাকা সড়ক।
ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেললেও তা অপ্রতুল।

এদিকে, পদ্মার ভয়াবহ ভাঙন অব্যাহত থাকায় একই উপজেলার চরাঞ্চলের তিন ইউনিয়নে এ পর্যন্ত চারটি স্কুল, একটি ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এবং সাত শতাধিক ঘরবাড়িসহ বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় পদ্মার শিবচর অংশে ছয় সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে স্রোতের তীব্রতা আরো বেড়েছে। একই সঙ্গে আড়িয়াল খাঁ নদে পানিবৃদ্ধির সাথে সাথে তীব্র স্রোত দেখা দিয়েছে। এতে উপজেলার সন্ন্যাসীরচরে শুরু হয়েছে ব্যাপক ভাঙন। ভাঙনে আক্রান্ত হয়ে পাঁচ্চর-সন্ন্যাসীরচর-বন্দরখোলা সড়কের একাংশ নদীতে বিলীন হয়েছে। এর মধ্যে রয়েছে ৩০টি ঘরবাড়ি।

হুমকিতে রয়েছে বাজার, ব্রিজ, সড়কসহ অসংখ্য ঘরবাড়ি।
ভাঙন প্রতিরোধে এ অংশে পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেললেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল।

অপরদিকে, পদ্মা নদীতেও ভাঙন অব্যাহত থাকায় এ পর্যন্ত নদীগর্ভে চলে গেছে একই উপজেলার চরজানাজাত, বন্দরখোলা ও কাঁঠালবাড়ির চারটি স্কুল, একটি ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সসহ সাত শতাধিক ঘরবাড়ি।

সন্নাসীরচর ইউপি চেয়ারম্যান বাবুল বেপারী বলেন, ‘গত কয়েকদিন ধরে আড়িয়াল খাঁ নদে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। অনেক ঘরবাড়ি, রাস্তা নদীর ভেতর চলে গেছে। ভাঙনরোধে কিছু বালুর বস্তা ফেলা হলেও তা অপ্রতুল। দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ‘

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com