সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর সাইনবোর্ডে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে আওয়ামী দোসর, ছিনতাইকারী-চাঁদাবাজ ও শীর্ষ মাদক সম্রাট সোহাগ-রুবেল-পলাশ চক্র। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর
সিদ্ধিরগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার ।কালের খবর

সিদ্ধিরগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার ।কালের খবর

মো:মোক্তার হোসেন (সানি):

 সিদ্ধিরগঞ্জে শীতা রাণী দাস (১৩) নামে ৭ম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ জুলাই) সকাল ১১টায় মিজমিজি পূর্বপাড়া রহমত নগর এলাকার আলমগীরের ভাড়া বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়।

নিহত শীতা রাণী দাস সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন মহেশপুরের সুকুমার দাসের মেয়ে। সে বাবা মায়ের সাথে মিজমিজি পূর্বপাড়া রহমত নগর এলাকার আলমগীরের ভাড়া বাড়িতে থাকতো।

জানা গেছে, শীতা রাণীর বাবা-মা দুজনেই চাকুরীজীবি। মঙ্গলবার সকালে যথা নিয়মে তারা  কর্মস্থলে যান। এদিকে নিহত শীতা রাণী দাস গত তিনদিন যাবৎ স্কুলে অনুপস্থিত থাকায় সহপাঠীরা বাসায় খোঁজ নিতে এসে ঘরের দরজা বন্ধ পায়। পরে দরজা খোলার ব্যবস্থা করা হলে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল-২ এসে লাশ উদ্ধার করে নিয়ে যান।

লাশ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল-২ জনান, নিহত শীতা রাণী মানসিকভাবে অসুস্থ ছিল। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com