শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
যে থানায় টাকা ছাড়া কিছুই হয় না ! কালের খবর

যে থানায় টাকা ছাড়া কিছুই হয় না ! কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর, ঢাকা :২৪ জুলাই, বিকেল সাড়ে ৩টা। মোটরসাইকেল যোগে তুরাগ থানায় জিডি করতে আসেন দুই যুবক। কর্তব্যরত ডিউটি অফিসার এস আই খগেন্দ্রনাথ তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। সমস্যার কথা শুনে জিডি নেন, দেন বিভিন্ন পরামর্শও। এরপর তাদের কাছ থেকে ৫০০ টাকা চেয়ে নেন তিনি।

বিকেল ৪টার দিকে আরেক যুবক থানায় আসেন। এস আই খগেন্দ্রনাথ যথারীতি ওই যুবকের সঙ্গেও ভালো ব্যবহার করে সমস্যার কথা জানতে চান। পারিবারিক সমস্যা জানালে, বাসা কোন এলাকায় এবং স্থানীয় কিনা সে বিষয়ে জিজ্ঞাসা করেন। স্থানীয় ছেলে বলার পরে এক কনস্টেবলকে ডেকে যত্ন করে জিডিটি লিখে দিতে বলেন। পরে ওই যুবকের কাছ থেকেও ২০০ টাকা নেন, এস আই খগেন্দ্রনাথ। অথচ থানার গেটে ও ডিউটি অফিসারের রুমে বড় করে লেখা রয়েছে থানায় আগত সেবাপ্রার্থীর সেবা গ্রহণে অর্থ নিষ্প্রয়োজন। তা ছাড়া ডিউটি অফিসারের কক্ষে রয়েছে সিসি ক্যামেরাও। তারপরও থেমে নেই টাকা নেয়া।

বিকেল সাড়ে ৪টার দিকে থানায় আসেন এসআই খগেন্দ্রনাথের পূর্বপরিচিত স্থানীয় এক ফ্যাক্টরির মালিক মানিক। আলাপচারিতায় খগেন্দ্রনাথ ওই ব্যক্তিকে বলেন, আপনার কথামত তাদের সালিস করে দিলাম। কিন্তু আমাকে কোনো টাকা দেয়নি। এ ধরনের কাজে আমাকে আর ডাকবেন না। ওই লোকের পাশেই বসা ছিলেন এ প্রতিবেদক। এস আই খগেন্দ্রনাথ এ প্রতিবেদককে বলেন, শ্রম দিলেতো তাকে টাকা দেয়া উচিত। টাকা না দিলে আমরা শ্রম দিতে যাব কেন। তাই না ভাই ? বিকেল ৫টার দিকে ওই লোকটি চলে যান। পরে জিডি ও অন্যান্য সেবার বিনিময়ে কেন টাকা নেন, জানতে চাইলে কথা বলতে রাজি হননি এসআই খগেন্দ্রনাথ।

জানা গেছে, থানা এলাকায় বেশ কয়েকটি গার্মেন্টস ও ফ্যাক্টরি থাকায় প্রায়ই টাকা লেনদেনের সালিসি করতে হয় পুলিশকে। সেখান থেকে টাকার পরিমাণ বুঝে ‘বখরা’ নেন পুলিশ সদস্যরা। এ ছাড়াও জিডি ও মামলাসহ যেকোনো সেবা নিতেই গুণতে হয় টাকা। তা ছাড়া থানা পুলিশের বিরুদ্ধে রয়েছে অবৈধ অটোরিকশা থেকে টাকা নেয়ার অভিযোগও। মাসে ৩০০ টাকা দিয়ে একটি কার্ড নিতে হয় অটোচালকদের। অটোতে ওই কার্ড থাকলে থানা পুলিশ কিছু বলে না। কিন্তু না থাকলে অটোরিকশা আটক করা হয়। গুণতে হয় ৬০০ টাকা।
এসব বিষয়ে জানতে চাইলে তুরাগ থানার ওসি নুরুল মুত্তাকিম কালের খবরকে  বলেন, আমার থানায় জিডি বা মামলায় টাকা নেয়াটা অসম্ভব। পরে ঘটনা দুটি বললে ওসি বলেন, আমি বিষয়টি দেখছি। টাকা নিয়ে থাকলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেয়া হবে। অটোরিকশা থেকে চাঁদা উঠানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা আমার নলেজে নেই।

এদিকে থানাটিতে নিজস্ব ভবন থাকলেও রয়েছে নানা সমস্যা। বিভিন্ন মামলায় জব্দকৃত গাড়ি রাস্তার উপরই জড়ো করে রাখতে হয়। থানার গাড়ি পার্কিংয়ের জন্য আশপাশের ফ্যাক্টরির জায়গাই ভরসা। আবাসিক সমস্যাও চরম বলে জানিয়েছেন থানার পুলিশ সদস্যরা। নেই মহিলা হাজতখানা। ফলে মহিলা আসামি আটক হলে সেরেস্তা রুমই ভরসা।

কর্মকর্তারা জানান, খায়েরটেক, কালিয়ারটেক, রোসাদিয়া, কামারপাড়া, ভাটুলিয়া, নয়ানীচালা, রাজাবাড়ী, ধউর, সেকদিকটেক, পুরানকালিয়া, নয়ানগর, শুক্রাভাংগা, নলভোগধর, নিমতলীরটেক, তারারটেক, ডিয়াবাড়ী চন্ডালভোগ, ফুলবাড়ীয়া, রানাভোলা, বামনারটেক, বাইলজুরী, পাকুরিয়া, আহলিয়া, দলিপাড়া, বাউনিয়া, বাদালদী, উলুদাহা, তাফলিয়া, চান্দুরা, মান্দুরা ও ষোলহাটি এলাকা নিয়ে থানাটি গঠিত। এ থানায় ১ জন অফিসার ইনচার্জ (ওসি), ২ জন ইন্সপেক্টর, ১৮ জন এসআই, ২৫ জন এএসআই ও ৪২ জন কনস্টেবল রয়েছে। প্রতি মাসে এ থানায় ৩৫-৪০টি মামলা হয়, যার বেশিরভাগই মাদক সংশ্লিষ্ট।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com