রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর মানচিত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া : একটি আপসহীন উপাখ্যান ও কোটি জনতার প্রার্থনা। কালের খবর ডেমরার সাইনবোর্ডে মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে ওসি শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত। কালের খবর বার বার সংবাদ প্রকাশের পরও কর্মহীন কর্মচারীর বদলীতে কর্তৃপক্ষের তৎপরতা নেই। মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর গ্রেফতার। কালের খবর বিএফইউজে’র কাউন্সিল ২০২৫: সাংবাদিকতার উপর চাপ বন্ধ না হলে গণতন্ত্র সংকটে—বিএনপি, জামায়াত ও পেশাজীবীদের কড়া হুঁশিয়ারি। কালের খবর লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধান। কালের খবর
গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বামীর যৌতুকের চাবুকে ক্ষত-বিক্ষত সাথী খানম। কালের খবর

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বামীর যৌতুকের চাবুকে ক্ষত-বিক্ষত সাথী খানম। কালের খবর

গোপালগঞ্জ থেকে নাইমুল ইসলাম নাইম, কালের খবর : গোপালগঞ্জের কোটালীপাড়ায় যৌতুক লোভী স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ীর নির্যাতনের স্বীকার এক গৃহবধু। স্বামীর নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের বিছানায় মৃত্যেুর সঙ্গে পাঞ্জা লড়ছে সাথী খানম।

জানা যায়, উপজেলার গচাপাড়া গ্রামের মঞ্জুর মিয়ার মেয়ে সাথী খানম (১৮) এর সাথে নাগড়া গ্রামের কবির কাজীর ছেলে মামুন কাজীর (২২) সাথে পাচ বছর আগে বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের জামাইকে স্বর্ণালংকার সহ নগদ টাকা যৌতুক দেয় শ্বশুর বাড়ী থেকে। তারপর সাথী খানমের যৌতুক লোভী শ্বশুর -শ্বাশুড়ী স্বামী বাবার বাড়ী থেকে টাকা এনে দেয়ার জন্য বিভিন্ন সময়ে সাথী খানমকে চাপদিতে ও মারপিট সহ নির্যাতন করতে থাকে।

সবশেষে ৮ জুলাই বিকালে বাবার বাড়ী থেকে দেয়া সাথী খানমের স্বর্ণের কানের দুল বিক্রির উদ্দেশ্যে চায় মাদক সেবী নারী আসক্ত স্বামী। তা দিতে অস্বীকৃতি জানালে স্ত্রীকে মারপিট করে গুরুতর আহত করেন মামুন। পরে বাবার বাড়ীর লোকজনের সহায়তায় চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি হয় সাথী খানম।

হাসপাতালের বিছানায় শুয়ে কান্না জড়িত কন্ঠে আহত সাথী খানম এই প্রতিবেদক কে বলেন, ৫ বছর পূর্বে আমাদের বিয়ে হয়েছে ২ বছরের একটি কন্যা সন্তান ও রয়েছে আমাদের। স্বামী সাভারে তুলার দোকানে কর্মচারীর কাজ করে অথচ আমাকে ঠিক মত ভরন পোষণ করে না। মেয়েকে ও কিছু দেয় না। ৬ মাস আগে সাভারে আবার দ্বিতীয় বিয়ে করেছে। এখন আমাকে তাড়িয়ে দেয়ার জন্য শ্বশুর – শ্বাশুড়ী নানা ভাবে নির্যাতন এবং স্বামী প্রায়ই মারপিট করে। তিনি আরো জানান, আমি যাতে মেয়েকে নিয়ে সুষ্ঠু ভাবে স্বামীর ঘর করতে পারি এ বিষয়ে সুবিচারের জন্য স্হানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com