শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মানচিত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া : একটি আপসহীন উপাখ্যান ও কোটি জনতার প্রার্থনা। কালের খবর ডেমরার সাইনবোর্ডে মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে ওসি শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত। কালের খবর বার বার সংবাদ প্রকাশের পরও কর্মহীন কর্মচারীর বদলীতে কর্তৃপক্ষের তৎপরতা নেই। মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর গ্রেফতার। কালের খবর বিএফইউজে’র কাউন্সিল ২০২৫: সাংবাদিকতার উপর চাপ বন্ধ না হলে গণতন্ত্র সংকটে—বিএনপি, জামায়াত ও পেশাজীবীদের কড়া হুঁশিয়ারি। কালের খবর লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধান। কালের খবর শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করতে হবে : ইউএনও মাহমুদুর রহমান। কালের খবর সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটি ঘোষণা : মো: কেফায়েত উল্লাহ-সভাপতি, নূরুল আবছার-সেক্রেটারি। কালের খবর
নবীনগরে মাদক,ইভটিজিং ও বাল্যবিবাহকে লালকার্ড দেখালো শিক্ষার্থীরা। কালের খবর

নবীনগরে মাদক,ইভটিজিং ও বাল্যবিবাহকে লালকার্ড দেখালো শিক্ষার্থীরা। কালের খবর

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) থেকে মো:কবির হোসেন, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক, ইভটিজিং বাল্যবিবাহকে লাল কার্ড এবং সত্যবাদিতা,মানবতা ও দেশ প্রেমকে সবুজ কার্ড দেখালো শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত দেশের লাল সবুজ উন্নয়ন সংঘ এর উদ্যোগে বৃহসপতিবার(২৮/০৬) নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ১০টায় এসএমলিতে শিক্ষার্থীরা লাল ও সবুজ কার্ড প্রদশনের মধ্য দিয়ে ছেলে ২১ মেয়ে ১৮ এর পূর্বে বিবাহ না করা,মাদক সেবন না করা এবং সত্য কথা বলা’র শপথবাক্য পাঠ করে। শপথবাক্য শেষে স্কুল মিলনায়তনে আলোচনা সভায় মাদক,ইভটিজিং,বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রদের করনীয় বিষয়ে নানা প্রশ্নে উত্তর দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল,বিশেষ অতিথি অফিসার ইনচার্জ আসলাম সিকদার, প্রধান শিক্ষক আবু মোছা,প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন,মাদ্রাসার সহকারি অধ্যাপক ইব্রাহিম খলিল। সভাপতিত্ব করেন লাল সবুজের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাওসার আলম সোহেল। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন লাল সবুজ সংঘের ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি মনিরুল ইসলাম। সার্বিক সহযোগীতায় ছিলেন জেলা কমিটির সম্পাদক মাহবুবুর রহমান মাহি,সাংগঠনিক সম্পাদক উজ্জ¦ল ও রাসেল। বিদ্যালয়ের ১০ ও ৯ম শ্রেনীর ছাত্র জাহিদ,নিয়ামত উল্লাহ্,জাহিদুল ইসলাম,অমিত সেন,মোস্তফা কামাল,সফিকুল ইসলাম প্রশ্ন উত্তর র্পবে অংশ নেয় ।

      দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন। 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com