বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে ছাত্রলীগ। কালের খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে ছাত্রলীগ। কালের খবর

বিশ্ববিদ্যালয় রিপোর্টার, কালের খবর : ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে ছাত্রলীগ। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এ হামলা হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরুসহ ৪/৫জন গুরুতর আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারের দাবিতে শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনের কথা ছিল। সেখানে আন্দোলনকারীরা জড়ো হতে থাকলে ছাত্রলীগের নেতাকর্মীরা ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় নুরুল হক নুরুর ওপর ছাত্রলীগ নেতারা চড়াও হও। তাকে রক্ষা করতে গেলে আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে পেটায় ছাত্রলীগ।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আদিত্য নন্দী, আরিফুর রহমান লিমন, মেহেদী হাসান রনি, মাসুদ রানা মিঠু, সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিল, এইচএন শওকত-উর রহমান, কৃষি শিক্ষা সম্পাদক বরকত হোসেন হাওলাদার, ত্রাণ বিষয়ক সম্পাদক রিয়াজ আল রিয়াদ, মোহসীন হল শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সূর্যসেন হল সভাপতি গোলাম সারওয়ারসহ ২০/২৫জন নেতাকর্মী হামলায় অংশ নেয়। ঘটনাস্থলে উপস্থিত কেন্দ্রীয় লাইব্রেরির প্রধান গ্রন্থাগারিক অধ্যাপক এসএম জাবেদ আহমেদকে লাঞ্ছিত করে ছাত্রলীগ। আহতদের উদ্ধার করে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আন্দোলকারীরা

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন। 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com