বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
দুনিয়ার নিপীড়িত মানুষের বিজয় অর্জিত হয়েছে : এরদোগান। কালের খবর

দুনিয়ার নিপীড়িত মানুষের বিজয় অর্জিত হয়েছে : এরদোগান। কালের খবর

কালের খবর ডেস্ক  : তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোটে নির্বাচিত হওয়ার পর রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, এ নির্বাচনে মধ্য দিয়ে তুরস্কের জনগণ এবং দুনিয়ার সব নিপীড়িত মানুষের বিজয় অর্জিত হয়েছে। এ বিজয় গণতন্ত্র ও ৮ কোটি তুর্কি নাগরিকের বিজয়।

সোমবার রাজধানী আঙ্কারায় নিজ দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির প্রধান কার্যালয়ে এক ভাষণে তিনি এসব কথা বলেন।

রবিবার তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫৩ দশমিক ৭০ শতাংশ ভোট পেয়েছে এরদোগানের জোট। অন্যদিকে পিপলস অ্যালায়েন্সের নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাররেম ইনজের দল সিএইচপির নেতৃত্বাধীন জোট ন্যাশনাল অ্যালায়েন্স পেয়েছে ৩৪ দশমিক ৪ শতাংশ ভোট।

সোমবার এরদোগান বলেছেন, এ নির্বাচনে ৯০ শতাংশ ভোটার উপস্থিতির মাধ্যমে দুনিয়াকে গণতন্ত্রের শিক্ষা দিয়েছে তুরস্ক।

তিনি বলেন, শাসক নয়, বরং সবসময় জনগণের সেবক হওয়ার চেষ্টা করেছি। আমার দেশের জনগণ এ ব্যাপারে অনেক সজাগ।
           দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন ।
সূত্র: দ্য গার্ডিয়ান

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com